নাগাল্যান্ডের পুনঃরাবৃত্তি অরুণাচল প্রদেশে! 'ভুল করে' দুই গ্রামবাসীকে গুলি সেনার
দুই গ্রামবাসীকে লক্ষ করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অরুণাচলের চাসা গ্রাম এলাকাতে ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘটনা
সেনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ! দুই গ্রামবাসীকে লক্ষ করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অরুণাচলের চাসা গ্রাম এলাকাতে ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে যান সেনার আধিকারিকরা।

জানা যাচ্ছে, ভুলবশত এই ঘটনা ঘটেছে। পরিচয় বুঝতে না পেরেই এহেন ঘটনা বলেও সেনা সূত্রে জানা গিয়েছে।
গত কয়েকদিন আগেই নাগাল্যান্ডে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজন সাধারণ মানুষকে গুলি করার অভিযোগ ওঠে সেনার বিরুদ্ধে। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। আর এহেন বিতর্কের মধ্যেই সেনার বিরুদ্ধে ফের গুলি চালানোর অভিযোগ। তবে এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে চিহ্নিত করা হয়েছে।
একজনের নাম Nokphya Wangdan (28) এবং আরও একজন Ramwang Wangsu (23) বলে জানা যাচ্ছে। যে সময়ে এই ঘটনা ঘটে ওই দুজনই নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিল। সেনা সুত্র জানা যাচ্ছে, ভুল পরিচয় থাকার কারণেই এই ঘটনা ঘটেছে।

জানা যাচ্ছে, ঘটনার পরেই দ্রুত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনের হাত এবং এবং দ্বিতীয়জনের পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। অবস্থা উদ্বেগজনক হলেও গুলিবিদ্ধ দুজনই চিকিৎসায় সাড়া দিচ্ছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। আহত ব্যক্তিদের একজন জানিয়েছে, সেনাই তাঁদের টার্গেট করে গুলি চালিয়েছে। এই ঘটনার পরেই কার্যত হৈ হৈ কাণ্ড।
জানা যাচ্ছে, গুলিবিদ্ধ দুজনের কেউ নেই বলেই জানা গিয়েছে। ঘটনার পরেই ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। তাঁদের দাবি, সরকারে উচিৎ আহত দুই ব্যক্তির জন্যে কিছু করা হয়। তবে সেনার তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলির উচিৎ আরও দায়িত্বশীল হওয়া। যে তথ্য দেওয়া হচ্ছে তাতে বিভ্রান্ত যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকা উচিৎ বলে জানা গিয়েছে।

সম্প্রতি অসম, নাগাল্যান্ড এবং মণিপুরের একটা বিশাল অংশ জুড়ে AFSPA তুলে দেওয়া হয়েছে। কিন্তু অরুণাচলের তিন জেলাতে AFSPA-র অধিকার আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। আর এর মধ্যে এই ঘটনা অস্বস্তিতে ফেলেছে সরকারকে। বিষয়টি সরকারি ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications