পুলওয়ামায় ফের নাশকতা! সেনা ইনফর্মারকে গুলি করে খুন জঙ্গিদের

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এক সেনা ইনফর্মারকে গুলি করে খুন করল জঙ্গিরা।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এক সেনা ইনফর্মারকে গুলি করে খুন করল জঙ্গিরা। নিহতের বয়স ২৫ বছর। পুলিশ সূত্রে খবর, নিহতের বাড়ির বাইরেই তাঁকে গুলি করে খুন করা হয়েছে।

পুলওয়ামায় ফের নাশকতা! সেনা ইনফর্মারকে গুলি করে খুন জঙ্গিদের

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার পিঙ্গলিনা গ্রামে নিহতের বাড়ি। এমনটাই জানা গিয়েছে সংবাদসংস্থা এএনআই সূত্রে।

ঘটনার খবর পেয়েই সেনা ও পুলিশের যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। তদন্তে নেমেছে। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে। একেবারে কাছ থেকে যুবকটিকে গুলি করায় ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি।

ঠিক একমাস আগেই এই পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলা চালিয়ে ৪০ জনের বেশি সেনাকে মেরে আত্মঘাতী হয় এক জইশ ই মহম্মদ জঙ্গি। তারপরও কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গি হামলা চলেছে। পাল্লা দিয়ে জঙ্গি দমনে নেমেছে সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+