সেনার পদস্থ আধিকারিকের স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার, ঘনীভূত রহস্য

ভারতীয় সেনার মেজর পদস্থ আধিকারিকের স্ত্রীর মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। শনিবার আধিকারিকের স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার হয় দিল্লির ব্রার স্কোয়ার এলাকা থেকে।

ভারতীয় সেনার মেজর পদস্থ আধিকারিকের স্ত্রীর মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। শনিবার আধিকারিকের স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার হয় দিল্লির ব্রার স্কোয়ার এলাকা থেকে। শুধু দেখে ক্ষতচিহ্নই পাওয়া যায়নি, মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেহটিকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয় বলেও একটি সূত্রের দাবি।

সেনার পদস্থ আধিকারিকের স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার, ঘনীভূত রহস্য

৩০ বছর বয়সী ওই মহিলার মৃত্যু নিয়ে ক্রমেই দানা বাঁধছে রহস্য। ঘটনার দিন সকালে ফিজিওথেরাপির জন্য সেনার হাসপাতালে গিয়েছিলেন মেজরের স্ত্রী। হাসপাতালে তিনি সেনার অফিশিয়াল গাড়িতেই পৌঁছন। এরপর , ফের ওই গাড়িটি হাসপাতালে তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পৌঁছলে , গাড়ির চালককে জানানো হয়, ওই মহিলা সেদিন হাসপাতালে ফিজিওথেরাপির জন্য আসেননি। এরপর থেকে ঘনীভূত হতে থাকে রহস্য। এরপর দুপুর নাগাদ মেজরের স্ত্রীর দেহ উদ্ধার হয়। এলাকার পথ চলতি মানুষ মৃতদেহটি দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে মৃত মহিলার গলায় কাটা দেহ উদ্ধার করে। কোনও ধারালো অস্ত্র দিয়ে মহিলার গলা কাটা হয় বলে ধারণা পুলিসের। পুলিশের সন্দেহ যে খুন করেছে , সেই সম্ভবত মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। যে সেনা মেজরের স্ত্রী তিনি, সেই সেনা মেজর বর্তমানে নাগাল্যান্ডের ডিমাপুরে কর্মরত। ২০০৯ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক সন্তানও রয়েছে। এদিকে, তদন্তে নেমে পুলিশ জানিয়েছে এটি যৌন হেনস্থা বা ডাকাতির ঘটনা নয়। ঘটনা ঘিরে বাকি তথ্য খুব শিঘ্রই পুলিশি তদন্তে উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+