কাশ্মীরে পর পর সেনা-জঙ্গি সংঘর্ষ: নিকেশ ৪ জঙ্গি,শহিদ ভারতীয় সেনার মেজর সহ ৪ জওয়ান

কাশ্মীরে ক্রমাগত জঙ্গি হানার মোকাবিলা করতে গিয়ে গতকালের পর পর দুটি সংঘর্ষে শহিদ হলেন ভারতীয় সেনার এক মেজর সহ ৪ সেনা জওয়ান।

শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি : কাশ্মীরে ক্রমাগত জঙ্গি হানার মোকাবিলা করতে গিয়ে গতকালের পর পর দুটি সংঘর্ষে শহিদ হলেন ভারতীয় সেনার এক মেজর সহ ৪ সেনা জওয়ান। নিকেশ করা হয়েছে মোট ৪ জন জঙ্গিকে।

সেনা সূত্রে জানানো হয়েছে, সন্ধেবেলায় উত্তর কাশ্মীরের হান্ডওাড়ায় এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে ৩ জঙ্গি নিহত হয়। ওই এনকাউন্টারে গুরুতর জখম হন সেনা মেজর এস দাহিয়া। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

কাশ্মীরে পর পর সেনা-জঙ্গি সংঘর্ষ: নিকেশ ৪ জঙ্গি,শহিদ ভারতীয় সেনার মেজর সহ ৪ জওয়ান

এর আগে সকালে, জম্মু কাশ্মীরের বান্দিপোরার হাজিন এলাকায়, ভোররাতে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াইয়ে নিহত হয় এক জঙ্গি। ঘটনায় শহিদ হন ২ সেনা জওয়ান। আহত হন ভারতীয় সেনার ১২ জওয়ান।

ওই লস্কর জঙ্গির কাছ থেকে উদ্ধার হয় একে ৪৭,গ্রেনেড ,ম্যাগাজিন সহ ৭১ রাউন্ড গুলি। এরপর বিকেলে হান্ডওাড়ায় একটি রুটিন তল্লাশির সময়, একটি বাড়ির মধ্যে থেকে সেনাকে তাক করে গুলি চালানো শুরু করে জঙ্গিরা। কড়া জবাব দেয় সেনাও। গুলিতে আহত হন মেজর দাহিয়া। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+