সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের বদলা হিসাবে ৫ পাকিস্তানি সেনাকে খতম করল ভারতীয় সেনা

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনার পোস্ট আক্রমণ করে ভারত। ভীম্বার ও বাট্টাল সেক্টরে পাকিস্তানি সেনা বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করার পরই ভারতের তরফে এই হামলা চালানো হয়।

জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করায় পাকিস্তানি সেনাকে কড়া জবাব দিল ভারত। বৃহস্পতিবার ভারতীয় সেনার তরফে জবাবি হামলা চালিয়ে পাঁচ পাক সেনাকে খতম করা হয়েছে। এবং এই ঘটনায় আহত হয়েছে ছয় পাক সেনা।

জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনার পোস্ট আক্রমণ করে ভারত। ভীম্বার ও বাট্টাল সেক্টরে পাকিস্তানি সেনা বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করার পরই ভারতের তরফে এই হামলা চালানো হয়।

সীমান্তে ৫ পাকিস্তানি সেনাকে খতম করল ভারতীয় সেনা

পাকিস্তান রাজৌরি জেলার নৌশেরায় সীমান্তে মর্টার হামলা চালায়। পুঞ্চের কৃষ্ণগতি সেক্টরেও বৃহস্পতিবার সকালে বিনা প্ররোচনায় হামলা চালানো হয়। এক মজুরের প্রাণ যায় এই হামলায়। এছাড়া দুই বিএসএফ জওয়ানও আহত হয়।

এরপরই পাকিস্তানি সেনাকে যোগ্য জবাব ফিরিয়ে দেয় ভারত। পাকিস্তানি পোস্টে হামলা চালিয়ে পাঁচ সেনাকে নিহত ও ছয়জনকে আহত করা গিয়েছে বলে খবর। এই ঘটনায় পাকিস্তানে থাকা ভারতীয় ডেপুটি হাইকমিশনার জেপি সিংকে সমনও পাঠিয়েছে পাক সরকার। যদিও পাকিস্তানের তরফে সেনা মৃত্যুর খবর জানানো হয়নি। বলা হয়েছে, তিনজন আহত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+