উরিতে ফের হামলা রুখে দিল সেনা, ২ জঙ্গি খতম পাকিস্তান সীমান্তে
জম্মু ও কাশ্মীরের উরিতে ফের হতে পারত সন্ত্রাসবাদী হামলা। তবে সেই সম্ভাবনা রুখে দিলে পাকিস্তান সীমান্তে দুই জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সদস্য দুই জঙ্গি খতম হয়েছে।
জম্মু ও কাশ্মীরের উরিতে ফের হতে পারত সন্ত্রাসবাদী হামলা। তবে সেই সম্ভাবনা রুখে দিলে পাকিস্তান সীমান্তে দুই জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সদস্য দুই জঙ্গিকে খতম করা গিয়েছে বলে খবর।
উরির সেনা ছাউনিতে গতবছরের সেপ্টেম্বরে যেভাবে হামলা চালানো হয়েছিল, সম্ভবত সেরকম ঘটনার পুরনাবৃত্তি করতে চেয়ে ফের জঙ্গিরা চক্রান্ত করেছিল। তবে এবার আর তা বাস্তবের আলো দেখেনি। ভারতীয় সেনার তৎপরতায় পাকিস্তানি জঙ্গিদের সীমান্তে কাবু করা গিয়েছে সহজেই।

সেনা সূত্রে খবর, শুক্রবার টহলরত সেনা দলই জঙ্গি আক্রমণ রুখে দেয়। অপারেশনে দুই জঙ্গিকে নিকেশও করা গিয়েছে। এর আগে সীমান্তে যেভাবে দুই ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদ করা হয়েছিল, সেটারও ফের বদলা নেওয়া গিয়েছে।
পুলিশের সূত্রে অনুযায়ী, সীমান্তের লাইন অব কন্ট্রোলের 'নো ম্যানস ল্যান্ড'-এ দুই জঙ্গির দেহ পড়ে ছিল। এর আগে সীমান্তে বারবার ভারতীয় পোস্টে এই ব্যাট-এর জঙ্গিরা হামলা চালিয়েছে। গত ১ মে, এই ব্যাট- এর হাতেই দুই ভারতীয় জওয়ান খুন হন। তার আগে গতবছরের অক্টোবর মাসেও ভারতীয় সেনার সদস্য একজনকে ব্যাট জঙ্গিরা খুন করে।












Click it and Unblock the Notifications