কাশ্মীরে সন্ত্রাস দমনে বড় সাফল্য সেনার, খতম ৬ লস্কর জঙ্গি

কাশ্মীরে এনকাউন্টার চালিয়ে বড় সাফল্য পেল সেনা।

কাশ্মীরে এনকাউন্টার চালিয়ে বড় সাফল্য পেল সেনা। জঙ্গি দমন অভিযানে নেমে কাশ্মীরের পুলওয়ামা জেলায় ছয় লস্কর জঙ্গিকে নিকেশ করল সেনা। এর মধ্যে অন্যতম জাকির মুসার সঙ্গীও এই অপারেশনে খতম হয়েছে।

কাশ্মীরে সন্ত্রাস দমনে বড় সাফল্য সেনার, খতম ৬ লস্কর জঙ্গি

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার আরামপুরা গ্রামের অবন্তীপুরা এলাকায় এই এনকাউন্টার হয়েছে। বিশেষ সূত্রে পাওয়া খবরে সেনা গোটা এলাকা ঘিরে ফেলে। জঙ্গিরা সেই এলাকাতেই ছিল।

সেনার দল তল্লাশি শুরু করতেই জঙ্গিরা প্রকাশ্যে গুলি ছুড়তে শুরু করে। শুরু হয়ে যায় এনকাউন্টার। সেনা প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

লস্কর জঙ্গি জাকির মুসা এই মুহূর্তে কাশ্মীরে রয়েছে। কাশ্মীরে বড় হামলার ছক কষছে হিজবুল মুজাহিদিন ও লস্কর জঙ্গিরা। এই অবস্থায় এতজন জঙ্গিকে নিকেশ করতে পারা অবশ্যই বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+