সেনা জওয়ানের বাবাকে খুন, মারধর সাতমাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে, সরগরম আমেঠি

সেনা জওয়ানের বাবাকে খুন, মারধর সাতমাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে, সরগরম আমেঠি

ফের প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা। রাজ্যের অমেঠির সংগ্রামপুরে এক সেনা জওয়ানের বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করল প্রতিবেশীরা। বেধড়ক পেটানো হল জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও। পুলিশ জানিয়েছে জমি সংক্রান্ত বিবাদ নিয়েই এই ঘটনা ঘটেছে।

সেনা জওয়ানের বাবাকে খুন, মারধর সাতমাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে, সরগরম আমেঠি


মঙ্গলবার ৫৫ বছরের রাজেন্দ্র মিশ্রকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে অশোক শুক্লা ও তার সাগরেদরা। রাজেন্দ্র মিশ্রক অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধর করা হয়। রাত ন’‌টা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। নিহতের ছেলে সূর্য প্রকাশ ভারতীয় সেনায় কর্মরত এবং তিনি এখন জম্মু–কাশ্মীরে কর্তব্যরত।

জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, স্থানীয় অশোক শুক্লা নামের এক ব্যক্তির নেতৃত্বে হামলা চালানো হয় মঙ্গলবার রাত ন’টা নাগাদ। প্রথমে প্রৌঢ় রাজেন্দ্র প্রকাশকে মারধর করা হয়। তারপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে অশোক শুক্লার দলবল। বাধা দিতে গেলে মাটিতে ফেলে পেটানো হয় সূর্য প্রকাশের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও। আমেঠির পুলিশ সুপার খ্যাতি গর্গ জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অশোক শুক্লা সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তবে বুধবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রশাসনের তরফে বলা হয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+