পুলওয়ামায় সেনা-জঙ্গি এনকাউন্টার, সবমিলিয়ে প্রাণ গেল ১০ জনের
পুলওয়ামা জেলার খারপুরা সিনরু এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে শুরু হওয়া এনকাউন্টারে শেষ অবধি প্রাণ গেল মোট দশ জনের।
পুলওয়ামা জেলার খারপুরা সিনরু এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে শুরু হওয়া এনকাউন্টারে শেষ অবধি প্রাণ গেল মোট দশ জনের। এর মধ্যে যেমন তিনজন জঙ্গি রয়েছে, তেমনই এক সেনা শহিদ হয়েছেন। পাশাপাশি কাশ্মীরের ছয়জন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে।

নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে সেনা ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছলে জঙ্গিরা এক জায়গায় আটকে যায়। সেনা ঘিরে ধরে এনকাউন্টার করে জঙ্গিদের নিকেশ করেছে। সেনা দেখতে পেয়েই জঙ্গিরা পাল্টা গুলি ছুঁড়তে শুরু করে। কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা ও সিআরপিএফের যৌথ অপারেশনে এই সাফল্য এসেছে বলে জানা গিয়েছে।
পুলওয়ামার ডেপুটি পুলিশ কমিশনার গুলাম মহম্মদ জানিয়েছেন, এদের মধ্যে জাহুর ঠোকর নামে এক জঙ্গি ভারতীয় সেনায় কর্মরত ছিল। তবে গতবছরে সে শিবির থেকে একে৪৭ রাইফেল চুরি করে পালিয়ে যায়।
এদিন সেনার এনকাউন্টারের সময় এলাকায় পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। পুলিশ পাল্টা টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের হটিয়েছে। হামলা ও পাল্টা হামলায় ছয় নাগরিকের মৃত্যু হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications