দীপাবলি দিনে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা, এলওসিতে জারি হল হাই অ্যালার্ট

দীপাবলি দিনে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা, এলওসিতে জারি হল হাই অ্যালার্ট

দিওয়ালির উৎসবের সুযোগে ভারতে অনুপ্রবেশের ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা। গোয়েন্দাদের কাছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর হাই অ্যালার্ট জারি করল সেনাবাহিনী। এদিকে এলওসিতে সেনাবাহিনীর সঙ্গে আজ দীপাবলি কাটানোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যেই তিনি রাজৌরি পৌঁছে গিয়েছে। সেকারণেও আরও বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দীপাবলি দিনে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা, এলওসিতে জারি হল হাই অ্যালার্ট

কর্নেল হর্ষ যাদব জানিয়েছেন, গোেয়ন্দারা খবর দিয়েছেন দীপাবলির রাতে পাকিস্তান থেকে জঙ্গিরা অনুপ্রবেশের সবরকমের চেষ্টা চালাবে। সীমান্তবর্তী এলাকায় সেকারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।

প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসের আগে একইভাবে জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হয়। দীপাবলির দিনেও সেরকমই সতর্কবার্তা দেওয়া হয়েছে। দীপাবলি উপলক্ষ্যে সীমান্তের সব সেনা ঘাঁটিতেই উৎসবের মেজাজ থাকে। কর্তব্যরত জওয়ানরা পরিবারের থেকে দূরে থাকলেও নিজেদের শিবিরেই প্রদীপ জ্বালিয়ে, বাজি পুড়িয়ে দীপাবলি উদযাপন করেন। এই সুযোগটারই ব্যবহার করতে চাইছে জঙ্গিরা। কিন্তু কোনও ভাবেই সেটা হতে দেওয়া হবে না। আনন্দ করার মাঝেও চলবে কড়া নজরদারি এমনই জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+