জম্মু ও কাশ্মীরে ধ্বংস সেনা হেলিকপ্টার! পাইলটরা জীবিত, আশা সেনাবাহিনীর
জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার মারওয়াহ তহশিলের মাছনা গ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনা। দুর্ঘটনার সময় সেই হেলিকপ্টারে তিনজন আরোহী ছিলেন। সেনা কর্তারা মনে করছেন, হেলিকপ্টার ধ্বংস হয়ে যাওয়ার ঘটনায় পাইলটরা আহত হলেও নিরাপদে রয়েছেন।

সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারের কাছে একটি সেনা এএলএইচ হেলিকপ্টার ধ্বংস হয়েছে। তবে পাইলটরা আহত হলেও নিরাপদে রয়েছেন। আরও বিষদ বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এইবছরের মার্চের শুরুতে অরুণাচল প্রদেশের মান্ডালা পাহাড় এলাকায় ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার ধ্বংস হয়ে দুই পাইলট মারা যান। দুর্ঘটনার পরে ভারতীয় সেনা বাহিনী, এসএসবি এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালায়।
পরে জানা যায়, সেনাবাহিনীর চিতা হেলিকপ্টারের সঙ্গে ট্রাফিক কন্ট্রোলারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলস। তারপরেই বোমডিলার পশ্চিমে মান্জালার কাছে সেটি ভেঙে পড়ে।












Click it and Unblock the Notifications