কাশ্মীরে অবৈধ অনুপ্রবেশ আটকে ৪ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা
জম্মু ও কাশ্মীর সীমান্তে কূপওয়ারা জেলার কেরান সেক্টরে অবৈধ জঙ্গি অনুপ্রবেশ আটকে ৪ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। এই জঙ্গি অভিযান এখনও চলছে বলে জানা গিয়েছে।
জম্মু, ১০ এপ্রিল : জম্মু ও কাশ্মীর সীমান্তে কূপওয়ারা জেলার কেরান সেক্টরে অবৈধ জঙ্গি অনুপ্রবেশ আটকে ৪ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। এই জঙ্গি অভিযান এখনও চলছে বলে জানা গিয়েছে।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিরা সীমান্ত পার করে কেরান সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল। রবিবার রাতে এই ঘটনা ঘটে। তখনই খবর পেয়ে যায় ভারতীয় সেনা। সঙ্গে সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারে খতম করা হয়।

এই ঘটনার পর এখনও সীমান্ত এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে বলে সেনার তরফে জানানো হয়েছে। এর পাশাপাশি জঙ্গি নিকেশ বাদে আর কোনও ক্ষয়ক্ষতি হয়নি ও ভারতের কোনও সেনা অথবা সাধারণ নাগরিক আহত হননি বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications