জঙ্গিদের নাশকতার ছক বানচাল, জাতীয় সড়কের ওপর রাখা বিস্ফোরক নষ্ট করল সেনা
জঙ্গিদের নাশকতার ছক বানচাল, জাতীয় সড়কের ওপর রাখা বিস্ফোরক নষ্ট করল সেনা
নাশকতার ছক বানচাল করল ভারতীয় সেনা। শুক্রবার জম্মু–কাশ্মীরের খুদওয়ানি ব্রিজের কাছে ১১ নম্বর জাতীয় সড়কে ২৫ কেজির উচ্চ ক্ষমতাসম্পন্ন আইইডি বিস্ফোরক রাখা ছিল। সেনার বোম্ব ডিসপোজাল টিম এসে সেই বিস্ফোরককে নিস্ক্রিয় করে দেয়।

এক বিবৃতিতে সেনা জানিয়েছে, 'সাধারণ নাগরিককে মারতে এবং জনবহুল এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য জঙ্গিরা খুদওয়ানি ব্রিজের কাছে ১১ নম্বর জাতীয় সড়কে উচ্চ ক্ষমতাশালী আইইডি বিস্ফোরক রাখে। যার ওজন ২৫ কেজি।’ শুক্রবার সকালে জাতীয় সড়ক পরিস্কার করার সময়ই নজরে আসে সচেতন সেনাদের। এরপরই সেনারা বিস্ফোরকটিকে ঘিরে ফেলে এবং শীঘ্রই বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে আসে। অত্যন্ত ঝুঁকির সঙ্গে বোম্ব ডিসপোজালের দল বিস্ফোরকটিকে খুঁড়ে ২টি বিস্ফোরক ভর্তি সিলিন্ডার বের করে আনে। একটি সিলিন্ডারের ওজন ১০ কেজি এবং অন্যটি ১৫ কেজি। ওই অবস্থাতেই ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সেটিকে নষ্ট করে দেওয়া হয়। সেনার পক্ষ থেকে জানানো হয় যে যদি আইইডি ফেটে যেত তবে বহু মানুষ নিহত হত এবং সরকারি সম্পত্তি নষ্ট হতো। এই ঘটনার জেরে জাতীয় সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এই জাতীয় কাজ স্বাভাবিক পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা। সেনার পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।












Click it and Unblock the Notifications