Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেনা দিবসে সাধারণ নাগরিকদের জন্য অভিনব প্রতিযোগিতা, শামিল হতে পারেন আপনিও

আগামী ১৫ জানুয়ারি সেনা দিবস। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল সেনাবাহিনী।

আগামী ১৫ জানুয়ারি সেনা দিবস। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল সেনাবাহিনী। ভিডিও, ছবি আঁকা, ফোটোগ্রাফি, স্লোগান লেখার প্রতিযোগিতা হবে। সেখানে যোগ দিতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ দিন ৯ জানুয়ারি।

সেনা দিবসে সাধারণ নাগরিকদের জন্য অভিনব প্রতিযোগিতা, শামিল হতে পারেন আপনিও

ভারতীয় নাগরিক হলেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লগ ইন করে অংশ নিতে পারবেন। তারপরে তাদের এন্ট্রি পোস্ট করতে হবে। ট্যাগ করতে হবে ভারতীয় সেনার ফেসবুক পেজ (@ADGPI)।

প্রতিযোগীদের তাদের এন্ট্রির সফট কপি indianarmyday2019@gmail.com ঠিকানায় পাঠাতে হবে। তারপরে বেছে নেওয়া সেরা ১০টি ছবি-ভিডিও-ফোটো সেনার অনুষ্ঠানে প্রদর্শিত হবে। এছাড়া সেনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তা প্রদর্শিত হবে।

এই প্রতিযোগিতায় জয়ীদের মধ্যে প্রথম স্থানাধিকারী ৬ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারী ৪ হাজার টাকা ও তৃতীয় স্থানাধিকারী ২ হাজার টাকা পাবেন। এছাড়াও ১ হাজার টাকার পাঁচটি পুরস্কার রয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস পালিত হয়। এইদিনে ১৯৪৯ সালে ফিল্ড মার্শাল কোদান্দেরা এম কারিয়াপ্পা ব্রিটি্শদের কাছ থেকে প্রথম দায়িত্ব বুঝে নেন প্রথম কম্যান্ডার ইন চিফ হিসাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+