ভারতীয় সেনায় নয়া ইতিহাস! সেনা-পুলিশে এবার দাপট দেখাবেন মহিলারাও
ফের ঐতিহাসিক অধ্যায়ের সামনে ভারতীয় সেনা। এবার দরজা খুলে গেল মহিলাদের জন্যও। সেনা পুলিশে মহিলাদের নিয়োগের নোটিস প্রকাশিত হয়েছে আজই।
ফের ঐতিহাসিক অধ্যায়ের সামনে ভারতীয় সেনা। এবার দরজা খুলে গেল মহিলাদের জন্যও। সেনা পুলিশে মহিলাদের নিয়োগের নোটিস প্রকাশিত হয়েছে আজই। ফলে এবার থেকে যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনায় পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে মহিলাদেরও।

এদিনের নোটিসে জানানো হয়েছে, মিলিটারি পুলিসের 'সোলজার জেনারেল ডিউটি' বিভাগে মহিলাদের নিয়োগ করা হবে। তবে তা অফিসার পর্যায়ে নিয়োগ নয়। মহিলাদের যে মিলিটারি পুলিশে নিয়োগ করা হবে, তা অনেক আগেই ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। সেই ঘোষণার ৩ মাস পর এদিন নিয়োগের প্রথম নোটিস প্রকাশ্যে আসে।
মূলত যে পদের জন্য নোটিস প্রকাশ্যে এসেছে,তার কাজ সেনা জওয়ানদের নিয়মানুবর্তিতার ওপর নজর রাখা। পাশাপাশি, সেনা জওয়ানরা যদি ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনায় জড়িয়ে পড়েন সেক্ষেত্রেও তার তদন্তভার যাবে মিলিটারি পুলিশের ওপর। জরুরীকালীন ক্ষেত্রে সেনা পুলিশের মহিলারা সাহায্য করবেন সেনা বাহিনিকেও।












Click it and Unblock the Notifications