ফের কাশ্মীরে সেনা কনভয়ে হামলা, গ্রেনেড ছুঁড়ল জঙ্গিরা, গুলি বিনিময় সেনার

ফের কাশ্মীরে ভারতীয় সেনা কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। সকালে জম্মু-কাশ্মীরের বাতোটে এলাকার রামবন এলাকায় সেনা কনভয়ে জঙ্গিরা গ্রেনেড ছুঁড়েছে বলে খবর।

ফের কাশ্মীরে ভারতীয় সেনা কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। সকালে জম্মু-কাশ্মীরের বাতোটে এলাকার রামবন এলাকায় সেনা কনভয়ে জঙ্গিরা গ্রেনেড ছুঁড়েছে বলে খবর। রামবনের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অনিতা শর্মা জানিয়েছেন, জঙ্গিরা সেনা শিবিরে রোড ওপেনিং পার্টির কনভয়ে হামলা চালায়।

ফের কাশ্মীরে সেনা কনভয়ে হামলা, গ্রেনেড ছুঁড়ল জঙ্গিরা, গুলি বিনিময় সেনার

পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে। আর কোনও জঙ্গি এলাকায় রয়েছে কিনা তাঁর খোঁজ চলছে। পুলিশ ও সেনা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে গোটা এলাকা জুড়ে। তবে এই হামলায় হতাহত হওয়ার খবর মেলেনি।

রিপোর্ট অনুযায়ী এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ দুজন জঙ্গি বাতোটের ২৪৪ নম্বর জাতীয় সড়কে কনভয়ের রাস্তা আটকে দাঁড়ায়। তারপরই তাদের সঙ্গে সেনার গুলি বিনিময় হয়।

শুক্রবার ভারতীয় সেনার তরফ জানানো হয়েছিল, সীমান্তে বেশ কয়েকজন জঙ্গির খোঁজ পাওয়া গিয়েছে। তারা ভারতীয় সীমানায় ঢোকার চেষ্টা করছিল বলে জানায় সেনা। তাদের দিকে লক্ষ্য করে গুলিও ছোঁড়ে সেনা। এই ঘটনা ঘটে গত ৩০ জুলাই। জঙ্গিরা দলে ৫-৬ জন ছিল বলে ভারতীয় সেনা জানিয়েছে। সেই ভিডিও পরে প্রকাশ করেছে সেনা। এছাড়াও জানানো গিয়েছে যে জঙ্গিরা ৩১টি জায়গায় হামলার ছক কষছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+