LOC-তে দাঁড়িয়ে শতাধিকের বেশি জঙ্গি! ভূস্বর্গের পরিস্থিতি নিয়ে চরম সতর্কবার্তা সেনা কর্তার
শীত পড়তেই ফের ভারতে নাশকতা চালানোর ছক পাকিস্তানের! জম্মু-কাশ্মীরে এই মুহূর্তে অন্তত ৩০০ জঙ্গি অ্যাক্টিভ রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি সেনার শীর্ষ এক আধিকারিকের। শুধু তাই নয়, সীমান্তের ওপারে শতাধিকেরও বেশি জঙ্গি লঞ্চ প্যাডে আ
শীত পড়তেই ফের ভারতে নাশকতা চালানোর ছক পাকিস্তানের! জম্মু-কাশ্মীরে এই মুহূর্তে অন্তত ৩০০ জঙ্গি অ্যাক্টিভ রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি সেনার শীর্ষ এক আধিকারিকের। শুধু তাই নয়, সীমান্তের ওপারে শতাধিকেরও বেশি জঙ্গি লঞ্চ প্যাডে আছে বলেও দাবি ওই সেনা কর্তার। সুযোগ বুঝেই সীমান্ত পেরিয়ে ভারতে তারা ঢুকে পড়বে বলে দাবি তাঁর।

বলে রাখা প্রয়োজন, গত কয়েক ঘন্টায় সীমান্তে বেশ কয়েকজন জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী। সীমান্ত পার করার সময়ে অনুপ্রবেশকারীদের প্রথমে অ্যালার্ট করা হয়। আর এরপরেই সেনার তরফে ফায়ারিং করা হয় বলে খবর। তবে এক অনুপ্রবেশকারী জঙ্গিকে হাতেনাতে ধরেছে বলেও খবর। আর এর মধ্যে সেনা কর্তার এহেন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ, উত্তর কমান্ড লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ২০১৯ সালে ৩৭০ তুলে নেওয়া হয়। আর এরপরেই জম্মু-কাশ্মীরে সুরক্ষা ক্ষেত্রে বড়সড় এই পরিবর্তন ঘটে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে সে রাজ্যে জঙ্গি কার্যকলাপ ঠেকানো গিয়েছে বলেও দাবি ওই সেনা কর্তার।
ঐতিহাসিক 'পুঞ্চ লিঙ্ক-আপ ডে'-এর প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। আর সেই অনুষ্ঠানের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আর তা বলতে গিয়েই সেনা কর্তা দাবি করেন, সীমান্তের ওপারে থাকা জঙ্গি লঞ্চ প্যাডে অন্তত ১৬০ জন জঙ্গি সীমান্ত পাড় হওয়ার জন্যে তৈরি রয়েছে।
যার মধ্যে বেশ কয়েকটি অঞ্চলে জঙ্গিরা ভাগ হয়ে রয়েছে বলেও চাঞ্চল্যকর দাবি জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ, উত্তর কমান্ড লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। এমনকি তিনি একটি রিপোর্টের কথাও উল্লেখ করেন। বলেন, রিপোর্ট অনুসারে ৮২ জন পাক জঙ্গি স্থানীয় অন্তত ৫৩ জন জঙ্গির সঙ্গে হাত মিলিয়েছে। যারা নানা ভাবে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে জঙ্গি কার্যকলাপ চালানোর চেষ্টা চালাচ্ছে বলেও চাঞ্চল্যকর দাবি ওই সেনা কর্তার।
তবে এমন বেশ কয়েকজন জঙ্গি রয়েছে যাদের এখনও চিহ্নিত করা যায়নি বলে দাবি তাঁর। আর সেটাই ক্রমশ উব্দেগের কারণ হয়ে উঠছে বলে জানিয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তবে ইতিমধ্যে সীমান্তে হাই অ্যালার্টে রয়েছে সেনাবাহিনী। অন্তত জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনী টহলদারি এবং তল্লাশি এক ধাক্কায় বাড়িয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে সীমান্ত সংলগ্ন এলাকাতেও সেনাবাহিনীও হাই অ্যালার্টে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications