Army Chief Gen Dwivedi: চরম ঠান্ডাতেও LAC-তে সেনা কমানো হবে না, ভারত-চিন সীমান্তে কেমন রয়েছে পরিস্থিতি?

Army Chief Gen Dwivedi: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর পরিস্থিতি স্পর্শকাতর হলেও আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানালেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi)। তবে লাদাখ সীমান্তে (Ladakh Border) পারস্পারিক আস্থা অর্জনে চিনের (China) সঙ্গে ভারত আলোচনা সারবে। ১৫ জানুয়ারি আর্মি ডে উদযাপনের আগে সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।

পূর্ব লাদাখ এলাকায় ডেপসাং ও ডেমচকের মতো স্পর্শকাতর এলাকায় পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছে। গত অক্টোবরে ওই দুই জায়গাতেই সেনা প্রত্যাহার (Army Disengagement) সম্ভবপর হয়েছিল। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের (Galwan Face off) তিক্ততাকে অতীতে ফেলে দীর্ঘ ৪ বছর পর শুরু হয় সেনা প্রত্যাহার। দীপাবলির পর নির্ধারিত পরিকল্পনা মাফিক সেখানে সেনা টহল শুরু হয়। চিনের সঙ্গে আস্থা অর্জনের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এদিন ব্যাখ্যা করেন সেনাপ্রধান দ্বিবেদী।

ladakh

স্রেফ তাই নয়, শীতকালেও চরম প্রতিকূল আবহাওয়াতে সেনার সংখ্যা কমানো হবে না বলে জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। গরমেও সেখানে সেনা মোতায়েন নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সেনাপ্রধান। লাদাখ সীমান্তের মতো উচ্চ অক্ষাংশে সেনাদের সুবিধার্থে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি আনার কথাও এদিন ঘোষণা করেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।

সেনাপ্রধান বলেন, "প্রতিকূল আবহাওয়াতেও জোরাওয়ার লাইট ট্যাঙ্ক সফলভাবে কাজ করেছে। এনিয়ে এখনও নানান পরীক্ষা চলছে। ৮ হাজার কোটি টাকায় চলতি বছরে অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম চুক্তি চূড়ান্ত হতে চলেছে।" জেনারেল দ্বিবেদী আরও জানান, লাদাখের পাশাপাশি জম্মু ও কাশ্মীরেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি চললেও ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছেই।

এদিন সাংবাদিক সম্মেলনে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে সেনাপ্রধান বলেন, উপত্যকায় সন্ত্রাসবাদে যে সমস্ত জঙ্গিদের নিকেশ করা হয়েছ, তাদের ৬০ শতাংশই পাকিস্তানি। কেউই স্থানীয় বাসিন্দা নন। জম্মু কাশ্মীরে বসবাসরত ৮০ শতাংশ জঙ্গিই আবার বহিরাগত। স্থানীয়দের মগজধোলাই করে সন্ত্রাসবাদে সামিল করার প্রচেষ্টাও রোখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+