পাকিস্তানের মাটিতে ঢুকে যুদ্ধে তৈরি ভারত! বাহিনীর অবস্থান জানালেন সেনাপ্রধান
বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার পর সেনাপ্রধান বিপিন রাওয়াত সরকারকে জানিয়ে দিয়েছিলেন, স্থলভাগে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে বাহিনী প্রস্তুত। এমনটাই খবর সূত্রের।
বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার পর সেনাপ্রধান বিপিন রাওয়াত সরকারকে জানিয়ে দিয়েছিলেন, স্থলভাগে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে বাহিনী প্রস্তুত। এমনটাই খবর সূত্রের। ভারতীয় বাহিনী পাকিস্তানের মাটিতে ঢুকে প্রথাগত যুদ্ধে তৈরি ছিল সেই সময়ে। সেনাপ্রধান সেই তৈরির কথাই সরকারকে জানিয়েছিলেন। পুলওয়ামা হামলার পর পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য সুযোগ খুঁজছিল ভারত। সেই সময় আকাশ পথে হামলার পাশাপাশি এইসব সম্ভাবনার পথও খুলে রাখা হয়েছিল।

সোমবার অবসরপ্রাপ্ত বাহিনীর অফিসারদের সঙ্গে আলোচনায় সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন, বালাকোটে হামলার পর পাকিস্তান সেনাকে যে কোনও জবাব দিতে ভারত তৈরি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা অফিসার জানিয়েছেন, সেনাপ্রধান বলেছেন, পাকিস্তানের মাটিতে ঢুকে যুদ্ধে প্রস্তুত ভারত।
২০১৬-র সেপ্টেম্বরে উড়িতে হামলার পরে সেনার তরফ তেকে ১১ হাজার কোটি টাকার অস্ত্রের অর্ডার দেওয়া হয়েছিল। পুরো অর্ডারের ৯৫ শতাংশই সেনার হাতে পৌঁছে গিয়েছে। পাশাপাশি ৭ হাজার কোটির ৩৩ টি বরাত চূড়ান্ত করেছে সেনা। আর ৯ হাজার কোটির অপর বরাতের সিদ্ধান্তের ক্ষেত্রে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গত দুবছরে ভারতীয় সেনা অস্ত্রের ভাণ্ডার বাড়িয়েছে। আগে যেখানে অভাব ছিল, তার অনেকটাই এখন পূরণ হয়েছে। গতবছরের মার্চে সেনার তিন বাহিনীর উপপ্রধানদের অতিরিক্ত অর্থ খরচের ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছিল।
পুলওয়ামায় জঙ্গি হামলার জবাব দিতে, ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বাসু সেনা পাক অধিকৃত বালাকোটে ঢুকে জৈশ-ই মহম্মদের বেশ কিছু ক্যান্প গুড়িয়ে দেয়।












Click it and Unblock the Notifications