লাদাখ সীমান্তে ফের কি উত্তেজনা! তড়িঘড়ি লেহ ও কাশ্মীর সফরে যাচ্ছেন সেনা প্রধান নারাভানে

লাদাখ সীমান্তে ফের কি উত্তেজনা! তড়িঘড়ি লেহ ও কাশ্মীর সফরে যাচ্ছেন সেনা প্রধান নারাভানে

যেভাবেই হোক চিনকে শায়েস্তা করতেই হবে। মরিয়া ভারত। লাদাখ সীমান্তে একদিকে যখন চলছে সেনা পর্যায়ে বৈঠক। ঠিক তখনই গ্রাউন্ড সিচুয়েশন খতিয়ে দেখতে লেহ এবং কাশ্মীরে যাচ্ছেন সেনা প্রধান জেনারেল নারাভানে।

কাশ্মীরে যাচ্ছেন সেনাপ্রধান

কাশ্মীরে যাচ্ছেন সেনাপ্রধান

লাদাখ সীমান্তে আস্ফালন করছে চিন। গালওয়ান উপত্যকা নিজেদের বলে দাবি করে সুর চড়িয়ে চলেছে। এই পরিস্থতিতে ভারতও চুপ করে বসে থাকতে রাজি নয়। তলে তলে প্রস্তুতি শুরু করে দিয়েছে। চলতি সপ্তাহেই সেনা বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখতে কাশ্মীর এবং লেহ-তে যাচ্ছেন সেনা প্রধান জেনারেল নারাভােন। লেহ থেকে কয়েক কিলোমিটার দূরেই এলএসি।

 সেনা প্রস্তুতি খতিয়ে দেখবেন

সেনা প্রস্তুতি খতিয়ে দেখবেন

চিনের সঙ্গে উস্কানি শুরু করেছে পাকিস্তানও। তাই দুই প্রতিবেশীকে কড়া জবাব দিতে লেহ এবং কাশ্মীরের সেনা প্রস্তুতি খতিয়ে দেখবেন সেনা প্রধান। দুই সীমান্তে এলএসি বরাবর যাতে পর্যাপ্ত সেনা মোতায়েন থাকে সেটা নজরে রাখাই তাঁর কাশ্মীর সফরের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। যদিও এর অন্তরালে অন্যস্ট্র্যাটেজিও থাকতে পারে।

লাদাখে সেনা পর্যায়ের বৈঠক

লাদাখে সেনা পর্যায়ের বৈঠক

লাদাখ সংঘর্ষের পর সেনা পর্যায়ের বৈঠক চলেছে চিনের সঙ্গে। প্রথম বৈঠক ৬ ঘণ্টা পর্যন্ত চলার পরেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। সোমবার দ্বিতীয় দফার সেনা পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠক কোন পথে এগোচ্ছে তা এখনও স্পষ্ট হয়নি। তবে চিনা বাহিনীর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে তাঁদের লাদাখ কমান্ডার সেদিন নিহত হয়েছেন সংঘর্ষে।

সীমান্তে বাড়তি তৎপরতা

সীমান্তে বাড়তি তৎপরতা

কয়েকদিন আগেই লেহতে পৌঁছে গিয়েছিলেন বায়ুসেনা প্রধান। সেখানকার বায়ুসেনা ঘাঁটিতে প্রস্তুতি খতিেয় দেখে এসেছেন তিনি। এলএসি সীমান্তে বাড়তি আইটিবিপি জওয়ানও মোতায়েন করা হয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে আধা সেনা এবং বিএসএফও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+