সেনাপ্রধান হিসাবে প্রথমবার সিয়াচেন সফরে গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটালেন জেনারেল নরভানে
সেনাপ্রধান হওয়ার পর প্রথমবার সিয়াচেন সফরে গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটালেন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। আজ সিয়াচেনে গিয়ে তিনি শহিদ জওয়ানদের স্মৃতি সৌধে নিজের শ্রদ্ধাজ্ঞাপন করেন।
|
'জানুয়ারির প্রথম সপ্তাহে এখানে আবহাওয়া খারাপ থাকায় আমি আসতে পারিনি'
সাংবাদিকের মুখোমুখি হয়ে সেনাপ্রধান তাঁর এই সফর সম্পর্কে বলেন, 'আমি নতুন বছরের সুভেচ্ছা জানাতে এখানে এসেছি। আমার সবসময় ইচ্ছা ছিল যে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেই এখানে আসব। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে এখানে আবহাওয়া খারাপ থাকায় আমি আসতে পারিনি। কিন্তু আমি খুশি শেষ পর্যন্ত সেনাপ্রধান হিসাবে আমি সিয়াচেনে নিজের প্রথম সফর করতে পেরে।'
|
সৈনিকের সঙ্গে পরিচয় পর্ব সারেন সেনাপ্রধান
সেনাপ্রধান সেখানে মোতায়েন থাকা সকল সৈনিকের সঙ্গে পরিচয় পর্বও সারেন। সেখানে তাঁদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন তিনি। সেখানে তাঁদের সঙ্গে খাবার পর্ব সারেন। সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং।
|
সিয়াচেনে কর্তব্যরত সেনাকর্মীদের বিষয়ে যা বললেন সেনাপ্রধান
তিনি সিয়াচেনে কর্তব্যরত সেনাকর্মীদের বিষয়ে বলেন, 'আমরা জানি যে কোন কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আমাদেন সেনারা এখানে কাজ করে। এখানকার আবহাওয়া খুব রুক্ষ। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি এটা সুনিশ্চিত করতে যে আমাদের কর্তব্যরত সেনাদের এখানে যত সম্ভব কম অসুবিধা হয়। আরও ভালো পোশাক ও রেশন পাঠাচ্ছি আমরা।'

গতবছরই সাধারণ মানুষের দেখার জন্য খুলে দেওয়া সিয়াচেন
এদিকে গতবছরই পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ সাধারণ মানুষের দেখার জন্য খুলে দেওয়া হয়। গতবছরের অক্টোবর মাসে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিয়াচেন সফরে গিয়ে এই কথা জানিয়েছিলেন। এর আগে সিয়াচেন হিমবাহে সাধারণ মানুষ যেতে পারতেন না। শুধুমাত্র যে সব স্থানীয় মানুষ সিয়াচেনের কাছাকাছি থাকেন এবং যাঁরা ভারতীয় সেনাবাহিনীর হয়ে মালবাহকের কাজ করেন তাঁরাই সেখানে যেতে পারতেন।

ভারতীয় সেনাবাহিনীর কড়া নজরে এই অঞ্চলটি
ভারতীয় সেনাবাহিনীর কড়া নজরে থাকা এই অঞ্চলটি মানুষের বসবাসের প্রায় অযোগ্যই বলা চলে। কিন্তু এই সিয়াচেন হিমবাহেই আছে সেনাবাহিনীর ক্যাম্প। এই রকম পরিবেশে যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের অনেক নীচে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications