সীমান্তের নিরাপত্তা খতিয়ে দেখতে কাশ্মীরে হাজির সেনাপ্রধান দলবীর সিং সুহাগ
শ্রীনগর, ১ অক্টোবর : সফল সার্জিক্যাল অ্যাটাকের পরে ভারতে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। উত্তেজনাপ্রবন এলাকাগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সেনাবাহিনীর প্রধান লেফট্যনেন্ট জেনারেল দলবীর সিং সুহাগ জম্মু ও কাশ্মীর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে সেখানে ইতিমধ্যেই হাজির হয়েছেন।
পাক অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর সফল অভিযানের পরে ভারতের উপরেও পাল্টা আঘাত করতে পারে পাকিস্তান এমনটা মনে করেছেন সেনাবহিনীর কর্তারা। তাই সীমান্তের সুরক্ষার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এই উদ্দেশ্যেই কাশ্মীরে পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রাউন্ড জিরোতে হাজির হয়েছেন খোদ সেনাবাহিনী প্রধান।

সীমান্তের বিভিন্ন প্রান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা কর্তাদের সঙ্গে জরুরী বৈঠক করে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ হয়েছে কিনা খতিয়ে দেখবেন বলে সেনাপ্রধান। সেনাবাহিনী সূত্রে এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য শনিবার সকালেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অখনুর সীমান্তে মর্টার এবং গুলি চালিয়ে হামলা করে পাক সেনারা।
এর পাল্টা জবাব দেয় ভারতীয় সৈন্যরাও। শনিবারের মর্টার হামলার পরে আখনুর এলাকার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। কাশ্মীর সীমান্ত ছাড়াও পাঞ্জাব, রাজস্থান, এবং গুজরাত সীমান্তেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই সব সীমান্ত এলাকায় টহলদারিও বাড়াোনো হয়েছে যাতে জঙ্গি অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছেন সেনা জওয়ানরা।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications