কার্গিল দিবসে পাকিস্তানকে রক্তাক্ত করার হুঁশিয়ারি সেনাপ্রধান বিপিন রাওয়াতের

ভবিষ্যতে কার্গিলে অনুপ্রবেশের মতো কোনও ঘটনা ঘটলে পাকিস্তানের নাক রক্তাক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।

ভবিষ্যতে কার্গিলে অনুপ্রবেশের মতো কোনও ঘটনা ঘটলে পাকিস্তানের নাক রক্তাক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।

কার্গিল দিবসে পাকিস্তানকে রক্তাক্ত করার হুঁশিয়ারি সেনাপ্রধান বিপিন রাওয়াতের

বিজয় দিবস উপলক্ষ্য়ে শুক্রবার কার্গিলে যান ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। শহিদ স্মরণ অনুষ্ঠান শেষে এক সাংবাদিক বৈঠকে রাওয়াত বলেন, ১৯৯৯-র কার্গিল যুদ্ধ পাকিস্তানের কাছে বড়সড় দুর্ঘটনা ছিল। তবে পাকিস্তান আর হয়তো কার্গিলের মতো ঘটনা ঘটানোর সাহস পাবে না বলেও মনে করেন ভারতের সেনাপ্রধান। কিন্তু আবার একই ঘটনা ঘটালে পাকিস্তানকে তার পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিপিন রাওয়াত।

কার্গিল যুদ্ধের পিছনে পাকিস্তানের কোনও হাত ছিল না বলে বিবৃতি দেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। এর পাল্টা হিসেবে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, পুলওয়ামা হামলার পিছনে কী ষড়যন্ত্র ছিল তার ধারণা ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে।

একই সঙ্গে ভারতীয় নাগরিকদের প্রতি বিপিন রাওয়াতের আশ্বাসবাণী, নিশ্চিন্তে থাকুন। ভারতীয় সেনা যে কোনও পরিস্থিতিকে হারাতে প্রস্তুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+