ফের সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনার! জঙ্গিঘাঁটি নিশানায় রেখে চলল বিধ্বংসী হামলা

ফের একবার সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারতীয় সেনা। এবারের গন্তব্য পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নয়। বরং মায়ানমার সীমান্তের বিভিন্ন জঙ্গি শিবির।

ফের একবার সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারতীয় সেনা। এবারের গন্তব্য পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নয়। বরং মায়ানমার সীমান্তের বিভিন্ন জঙ্গি শিবির। পুলওয়ামা হামলার পর ভারত পাল্টা হামলায় দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের বুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে বালাকোটের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। এবার সেই সার্জিক্যাল স্ট্রাইকই চলল মায়ানমার সীমান্তে।

ফের সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনার! জঙ্গিঘাঁটি নিশানায় রেখে চলল হামলা

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত মায়ানমার ও ভারতীয় সেনা যৌথভাবে সীমান্তে একাধিক অভিযানব চালিয়েছে। সেখানে দুটি দেশের পরিকাঠামো গত একটি প্রজেক্টকে ঘিরে জঙ্গিদের হুমকি ছিল। আর সেই হুমকির প্রেক্ষিতেই সন্ত্রাসবাদীদের লক্ষ্য় করে চলে সার্জিক্যাল স্ট্রাইক। দেশের পশ্চিমপ্রান্ত পাকিস্তান আশ্রিত জঙ্গিদের নিয়ে যখন কড়া সতর্কতায় রয়েছে, তখন দেশের পূর্বপ্রান্তে ভারতীয়সেনা একাধিক মায়ানমারের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গিয়েছে। মায়ানমার সীমান্তের জঙ্গি সংগঠন কাচিন আর্মি ও আরাকান আর্মির বিরুদ্ধে দুঃসাহসিক অভিযান চালায় ভারতীয় সেনা।

প্রসঙ্গত, ভারত-মায়ানমার সীমান্তের কালাদান প্রজেক্ট ঘিরে বহুদিন ধরেই হুমকি দিয়ে আসছিল আরাকান আর্মি জঙ্গি সংগঠন। এই প্রজেক্টের ফলে কলকাতা থেকে মিজোরামের দূরত্ব কমে যাবে। কিন্তু কিছুতেই তা বাস্তবায়িত হতে দিতে চায়নি আরাকান আর্মি। এই ঘটনার জেরেই আরাকান আর্মির মতো জঙ্গি সংগঠনকে তাক করে হামলা চালিয়েছে ভারতীয়সেনা। উল্লেখ্য মিজোরামের দক্ষিণ সীমান্ত বরাবর এই জঙ্গি ঘাঁটিগুলি ছিল। আর সেই ঘাঁটিই এদিন গুঁড়িয়ে দেয় সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+