অন্যরূপে সেনা, কাশ্মীরে ২৬ মেয়েকে দত্তক নিল সেনা
অন্যরূপে সেনা, কাশ্মীরে ২৬ মেয়েকে দত্তক নিল সেনা
কাশ্মীর , সেনাবাহিনী। এসব মানেই জঙ্গিদের সঙ্গে লড়াই, তো কখনও পাক সেনার বিরুদ্ধে লড়াই। গোলাগুলি , বিপক্ষের হামলার প্রত্যুত্তর এগুলো দেখেই অভ্যস্ত দেশের মানুষ, কিন্তু মাঝে মাঝে তাঁরা অন্য রূপেও দেখা দেন। দত্তক নিলেন মেয়েদের। দায়িত্ব নিলেন অনাথদের।

কোন ভূমিকায় সেনা?
কৃষ্ণা ঘাঁটি সেক্টরে অন্য ভূমিকায় ধরা দিল ভারতীয় সেনাবাহিনী। পুঞ্চে মেনধারে রয়েছে নারী নিকেতন অনাথ আশ্রমে। সেখানকার ২৬ জন মেয়ে এবং চারজন বিধবাকে দত্তক নিল সেনাবাহিনী। তাদের ভবিষ্যতের সব দায়িত্ব নিয়েছে ভারতীয় সেনা। পড়াশোনা থেকে শুরু করে স্বাস্থ্য মানবতা বিকাশের মতো সব বিষয়েই নজর রাখবে সেনা।

কী জানিয়েছে সেনা?
প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেছেন, 'এই মেয়েরা যতদিন না আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে, ততদিন পর্যন্ত সেনাবাহিনী তাদের দেখভাল করবে।' তিনি আরও জানিয়েছেন, 'ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগটি জাতি এবং জনগণের জন্য একটি অনুপ্রেরণা। যারা সমাজের বহু সুবিধা থেকে বঞ্চিত তাদের কীভাবে সহায়তা করা যায় এবং তারা যাতে সমাজের উপরের স্তরে উঠে দাঁড়াতে পারে তার জন্য সাহায্য করবে সেনা। সেনা যে এই দায়িত্বও নেয় সেই বার্তাই দেশবাসীর কাছে পৌঁছে দিতে চায় সেনা। শুধুমাত্র আমাদের জাতিকেই নয় বরং বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই আমরা। যাঁদের নিজস্ব বিশেষ ক্ষমতা আছে তাদের যাতে দক্ষতা প্রমাণ করার সুযোগ দেওয়া হয় সেটা আমরা দেখাতে চাই।

আর কী করেছে সেন?
সেনাবাহিনী জম্মুর আখনুর এলাকায় মহিলাদের কর্মসংস্থানের জন্য 'আশা বেকারি'রও উদ্বোধন করেছে । এই কাজ করে সেনা বলেছে, 'ভারতীয় সেনাবাহিনী আখনুরে নারী ক্ষমতায়নের লক্ষ্যে আশা বেকারি প্রতিষ্ঠা করেছে।

কী জন্য এই ভাবনা?
ভানওয়ারান এবং আখনুরের আশেপাশের অন্যান্য গ্রামের মহিলাদের জীবিকা ও স্বনির্ভরতা প্রদানের লক্ষ্য এই উদ্যোগ। আশা বেকারির মাধ্যমে এখানকার মহিলারা আশা এবং সমৃদ্ধ ভবিষ্যতের সন্ধান পাবেন। এবং এটি ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীরের জনগণের মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করবে।'
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications