Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তুষার ধসে চাপা পড়ে গেল সেনা শিবির, দুই পৃথক ঘটনায় ৩ জওয়ানের মৃত্যু, নিখোঁজ আরও ৩

কাশ্মীরে সেনা শিবিরের উপর আছড়ে পড়ল তুষার ধস। সেই তুষার ধসে প্রাণ হারালেন এক জওয়ান। আরও তিন জওয়ান তুষার ধসের ফলে নিখোঁজ হয়ে গিয়েছেন।

উত্তর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে দুটি পৃথক তুষারপাতের ঘটনায় তিনজন সেনা নিহত হয়েছেন। কাশ্মীরের কুপওয়ারা সেনা ক্যাম্পে তুষার ধস নামায় চাপা পড়ে যান বেশ কয়েকজন সেনা। সেই তুষার ধসে প্রাণ হারান এক জওয়ান। আরও তিন জওয়ান তুষার ধসের ফলে নিখোঁজ হয়ে গিয়েছেন। তারপরই তড়িঘড়ি উদ্ধারকার্যে নামে অন্য সেনার দল উদ্ধার করে চাপা পড়ে যাওয়া সেনাদের।

তুষার ধসে চাপা পড়ে গেল সেনা শিবির, শহিদ জওয়ান

এদিন বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরেও আছড়ে পড়ে তুষার ধস। এই তুষার ধসে চাপা পড়ে দু-জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১৮ হাজার ফুট উচ্চতায় এই তুষার ধস নামে। এর আগে সিয়াচেনেও তুষার ধস নেমে এসেছিল সেনা শিবিরের উপর। এবার কুপওয়ারায় তুষার ধসের বলি হলেন এক সেনা জওয়ান।

গত ১৯ নভেম্বরও সিয়াচেনে তুষার ধসের কবলে পড়েছিল সেনাদের একটি টহলকারী দল। সেই ঘটনা প্রাণ কেড়েছিল চারজন সেনা জওয়ানের। সিয়াচেন হিমবাহের উত্তরাঞ্চলে ডিউটি করছিলেন ওইসব সেনা জওয়ানরা। তখনই হঠাৎ তুষার ধস নেমে বিপত্তি ঘটে। উদ্ধারকারী দল তুষার চাপা পড়া ৮ জনকে উদ্ধার করে আনে। কিন্তু চারজনকে বাঁচানো যায়নি।

তাঁদের তড়িঘড়ি হেলিকপ্টারে করে এনে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি সবার। সাতজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের মধ্যে চার সেনা জওয়ান ও দুই মালবাহকের মৃত্যু হয় সেনা হাসপাতালে। মাত্র দুজনকে বাঁচানো সম্ভব হয়। এরপর কুপওয়ারায় ঘটল একই ঘটনা। বাকি তিনজনকে কী অবস্থায় উদ্ধার করে আনতে পারে সেনার দল, সেটাই এখন দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+