এক সপ্তাহে তিনটি রেল ডাকাতি বিহারে, এ বার টাটা-ছাপরা এক্সপ্রেসে

পাটনা, ৫ জানুয়ারি: ফের ডাকাতির ঘটনা ঘটল চলন্ত ট্রেনে। রবিবার গভীর রাতে টাটা-ছাপরা এক্সপ্রেসে অন্তত এক ঘণ্টা ধরে লুঠপাট চালায় ১৫ জন ডাকাত। পুলিশ এলে তাদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত রাতের অন্ধকারে ডাকাতরা চম্পট দেয়।

বিহারের ইদানীং ট্রেন ডাকাতির ঘটনা ঘটছে আকছার। ২৯ ডিসেম্বর বিহার-ঝাড়খণ্ড সীমান্তে পাটলিপুত্র এক্সপ্রেসে ডাকাতি হয়। ২ জানুয়ারিও অনুরূপ একটি ঘটনা ঘটে মুঙ্গেরে। মুঙ্গেরের ঘটনায় ডাকাতদের গুলিতে এক পুলিশকর্মীর মৃত্যু হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের ডাকাতি হল।

ককক

পুলিশের বক্তব্য, ডাকাতরা যাত্রী সেজে উঠেছিল কিউল স্টেশন থেকে। ট্রেনটি কিউল ছাড়ার পরই তারা স্বমূর্তি ধারণ করে। দলে ১৫ জন ছিল। রিভলভার, ভোজালি দেখিয়ে তারা যাত্রীদের ভয় দেখায়। টাকা, মোবাইল ফোন, ঘড়ি, সোনার আংটি ইত্যাদি কেড়ে নেয়। কয়েকজন মহিলার শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। স্লিপার ক্লাসের চারটি কামরা এই তাণ্ডব চলে। আরপিএফ ছুটে এলে তাদের সঙ্গে গুলির লড়াই বেধে যায়। ডাকাতদের উদ্দেশে ১২ রাউন্ড গুলি চালায় আরপিএফ।

যাত্রীদের দাবি, অন্য কামরাতেই ছিল আরপিএফ। কিন্তু খবর পাওয়ার অন্তত ৪৫ মিনিট পর তারা আসে। ততক্ষণে ডাকাতদের কাজ প্রায় শেষ। ট্রেনের গার্ড পুলিশকে খবর দেওয়ার বদলে নিজে লুকিয়ে পড়ে। যদিও রেল কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+