কাশ্মীরের কুলগামে ৭জন খুনের রেশ কাটতে না কাটতেই ব্যাঙ্ক লুঠ জঙ্গিদের
সোমবার নগদবাহী ব্যাঙ্কের ক্যাশভ্যানের উপরে হামলা চালিয়ে ৭ জনকে খুন করে জঙ্গিরা। এবার সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ব্যাঙ্ক থেকে প্রায় ৬৫ হাজার টাকা লুঠের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
শ্রীনগর, ২ মে : সোমবার নগদবাহী ব্যাঙ্কের ক্যাশভ্যানের উপরে হামলা চালিয়ে ৭ জনকে খুন করে জঙ্গিরা। এবার সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ব্যাঙ্ক থেকে প্রায় ৬৫ হাজার টাকা লুঠের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে কুলগামেই। পুলিশ জানিয়েছে, ইয়ারিপোরা এলাকার ইল্লাকুয়াই দেহাতি ব্যাঙ্ক থেকে ৬৫ হাজার টাকা লুঠ করা হয়েছে।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, এক ব্যক্তি পিস্তল হাতে আচমকাই ব্যাঙ্কে প্রবেশ করে। এবং বন্দুক উঁচিয়ে সকলকে ভয় দেখিয়ে ৬০-৭০ হাজার টাকা লুঠ করে পালায়। সেই ব্যক্তির সঙ্গে আরও এক সহযোগী ছিল।
কাশ্মীর পুলিশের আইজিপি সঈদ জাভেদ মুজতবা গিলানি জানিয়েছেন, গোটা এলাকা ঘিরে রেখে পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। সোমবার এই কুলগামেই হামলা চালিয়ে পাঁচজন পুলিশকর্মী ও ২জন ব্যাঙ্ককর্মীকে খুন করে জঙ্গিরা।












Click it and Unblock the Notifications