ব্যাঙ্ক থেকে বাতিল ৫০০ ও হাজারের নোটে ১১ লক্ষ টাকা নিয়ে পালাল ডাকাত দল

চারজন মুখোশধারী ডাকাত কাশ্মীরের একটি ব্যাঙ্কে ঢুকে ১১ লক্ষ টাকা মূল্যের নোট নিয়ে পালিয়ে গিয়েছে বলে খবর।

শ্রীনগর, ২১ নভেম্বর : চারজন মুখোশধারী ডাকাত কাশ্মীরের একটি ব্যাঙ্কে ঢুকে ১৩ লক্ষ টাকা মূল্যের নোট নিয়ে পালিয়ে গিয়েছে বলে খবর। এর মধ্যে বেশিরভাগই বাতিল ৫০০ ও ১ হাজার টাকার নোট। শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দূরে জম্মু ও কাশ্মীরের মালপোরায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। [#Note বাতিলের সিদ্ধান্তের পর একটাও চুরি হয়নি দেশের এই রাজ্যে]

পুলিশ সূত্রে খবর, ১৩ লক্ষ টাকার মধ্যে ১১ লক্ষ টাকাই বাতিল ৫০০ ও ১ হাজারের নোট। কোনও জঙ্গিরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। গ্রামের মধ্যে ছোট্ট ব্যাঙ্কে সিসিটিভি ক্যামেরা কাজ করছিল কিনা সেটাও স্পষ্ট নয়। [অন্যের কালো টাকা নিজের অ্যাকাউন্টে রাখলে হতে পারে ৭ বছরের জেল]

ব্যাঙ্ক থেকে বাতিল নোটে ১৩ লক্ষ টাকা নিয়ে পালাল ডাকাত দল

জানা গিয়েছে, যখন ডাকাতি হয় তখন ব্যাঙ্কের ভিতরে মোট ১২ জন ছিলেন। তবে ডাকাতি করলেও কাউকে আঘাত করেনি দুর্বৃত্তরা। নিশ্চিন্তে পুরনো নোটের বান্ডিল নিয়ে পালিয়ে গিয়েছে। [নতুন ২ হাজার টাকার নোট দিয়ে প্রায় তিন লক্ষ টাকা ঘুষ!]

গত ৮ নভেম্বর কালো টাকা ও দুর্নীতিকে দমন করতে ৫০০ ও ১ হাজারের নোট বাতিল করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী পাকিস্তান থেকে এদেশে সন্ত্রাসের জাল ছড়ানোর কাজ বন্ধ করতেও পুরনো নোট বাতিল বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। [গুয়াহাটির নদীতে ভাসছে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের পাঁচশো-হাজারের নোট]

তারপর থেকে ব্যাঙ্ক বা এটিএমের বাইরে লাইন ক্রমশ দীর্ঘ হয়েছে। মানুষ পুরনো টাকা ভাঙিয়ে নতুন টাকা পেতে হয়রানির শিকার হয়েছেন। তবে নোট বাতিলের পরে এভাবে কোনও ব্যাঙ্কে ডাকাতি হয়েছে বলে শোনা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+