কীভাবে চেক করবেন পিএফ ব্যালান্স? জেনে নিন সহজ উপায়
অবসরকালীন আর্থিক সুরক্ষার অন্যতম ভরসা ই পি এফ তথা কর্মচারী ভবিষ্যনিধি তহবিল । বেতন কঠামোর ১২ শতাংশ হারে কর্মী ও নিয়োগকর্তা উভয়েই এই তহবিলে মাসিক জমা রাখেন। কর্মজীবনের শেষে যাতে সঞ্চিত অর্থে স্বস্তিতে থাকা যায়, তার জন্যই এই ভবিষ্যনিধি পরিকল্পনা। তাই আপনার ই পি এফ অ্যাকাউন্টে কত রাশি বা টাকা জমা হয়েছে তা নিয়মিত খতিয়ে দেখা জরুরি।

এই ই পি এফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে ইউ এ এন তথা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর, যা আপনার বেতনের রসিদে উল্লেখ থাকে। এই নম্বরের মাধ্যমে আপনার সব পি এফ অ্যাকাউন্ট একসঙ্গে যুক্ত থাকে। অনলাইনে খুব সহজেই নিজের ব্যালেন্স যাচাই করা যায়।
অনলাইনে ই পি এফ ব্যালান্স জানার প্রথম ধাপ হল সরকারি নির্দিষ্ট ওয়েবসাইটিতে ক্লিক করুন- https://www.epfindia.gov.in এ, পরে "আওয়ার সার্ভিসেস " অপশনে গিয়ে "ফর এমপ্লয়িজ "-এ ক্লিক করুন ও পরে "মেম্বার পাসবুক " অপশন বেছে নেওয়ার পর আপনার ইউ এ এন ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
লগ ইন করার পর আপনি নিজের আপডেটেড পিএফ ব্যালেন্স ও লেনদেনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন অনায়াসেই।
তবে অনলাইনের পাশাপাশি আরও কিছু সহজ উপায় রয়েছে এ বিষয়ে তথ্য জানার যেমন এসএমএসের মাধ্যমে,মোবাইল থেকে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে এসএমএস পাঠান -
EPFOHO UAN ENG,এখানে "ENG" মানে ইংরেজি। আপনি চাইলে "HIN" (হিন্দি) বা অন্য ভাষার প্রথম তিন অক্ষর ব্যবহার করতে পারেন। কয়েক মুহূর্তের মধ্যেই আপনার ব্যালেন্সের তথ্য এসএমএসে ফিরে আসবে। মিসড কল দিয়েও আপনার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ নম্বরে মিসড কল দিন। অল্প সময়ের মধ্যেই আপনার পি এফ ব্যালেন্স সংক্রান্ত তথ্য এসএমএসে চলে আসবে।
পাশাপাশি ইউএমএএনজি (UMANG) অ্যাপের মাধ্যমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে UMANG App ডাউনলোড করুন। সেখানে "EPFO" সেকশনে গিয়ে আপনার UAN ও মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে লগ ইন করুন। এরপর পাসবুক খুললেই ব্যালান্স ও জমার সম্পূর্ণ বিবরণ দেখা যাবে। ইউএএন ছাড়াই ব্যালেন্স জানার উপায়ও রয়েছে।
যাদের ইউএএন নেই, তারা নিজের সংস্থার এইচ আর বিভাগে যোগাযোগ করতে পারেন বা কাছাকাছি কোন ইপিএফও অফিসে গিয়ে পিএফ অ্যাকাউন্ট নম্বর ও পরিচয়পত্র জমা দিয়ে তথ্য জানতে পারেন।
এছাড়াও, অনেক কোম্পানিই কর্মীদের নিয়মিত পিএফ বিবৃতি সরবরাহ করে বা আবেদনে ডাউনলোড করে দিতে পারে। নিয়োগকর্তারা ইপিএফও পোর্টালের মাধ্যমে সরাসরি আপনার সর্বশেষ ব্যালেন্স ডাউনলোড করে শেয়ার করতে পারেন। ইউএএন সক্রিয় করতে সমস্যা হলে বা অনলাইনে অ্যাক্সেস না থাকলে এই পদ্ধতিই হতে পারে সবচেয়ে সহজ উপায়।












Click it and Unblock the Notifications