বাংলায় আসছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ? লোকসভা ভোটের প্রচার শুরু?
লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তে খুব একটা বেশি দেরি নেই। রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসছেন। তাই নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন। দলীয় কর্মসূচিতে তিনি আসছেন। এই কথাই প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগেই অমিত শাহের আসার কথা ছিল। কিন্তু ঝাড়খণ্ডের রাজনৈতিক ডামাডোলে শেষ মুহূর্তে সফর বাতিল করা হয়।

আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে আসবেন অমিত শাহ। বিজেপির নেতা - কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। রাজ্যের লোকসভা নির্বাচনের রাস্তা ঠিক করবেন। গ্রাউন্ড লেভেলে বার্তা দেবেন অমিত শাহ। এমনই মনে করা হচ্ছে।
তবে কেবল অমিত শাহই নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসছেন রাজ্যে। এই কথা শোনা যাচ্ছে। আগামী মার্চ মাচের শুরুতেই প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন। তাঁর কর্মসূচি কী হবে? সেই সম্পর্কে এখনও বার্তা পাওয়া যায়নি৷
লোকসভা ভোট সামনেই৷ মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। বাংলার নির্বাচন কমিশনের বেঞ্চও আসছে। ভোটের সলতে যে পাকানো শুরু হয়ে গিয়েছে। তা মোটামুটি পরিষ্কার।
তাহলে কি বাংলা থেকেই প্রচার শুরু করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? সেই চর্চা শুরু হয়েছে।তবে এই মুহূর্তে সন্দেশখালি ইস্যু রাজ্যে গনগনে আঁচের উপর রয়েছে। বিজেপি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র সওয়াল তুলেছে৷
নরেন্দ্র মোদী ও অমিত শাহ কি সন্দেশখালি ইস্যুতে সুর চড়াবে? রাজ্যের তৃণমূল সরকারকে কি আক্রমণ করবে? সেই চর্চা শুরু হয়ে গিয়েছে। আজ শুক্রবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আগামী ২৯ তারিখ শেষ হচ্ছে পরীক্ষা৷ তারপর থেকেই কি ভোটের বাদ্যি বেজে যাবে রাজ্যে?












Click it and Unblock the Notifications