প্রত্যন্ত গ্রামে মাওবাদী হামলা! গুলিতে মৃত বিধায়ক-সহ ২
মাওবাদী হামলায় মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের আরাকুর বিধায়ক কিদারি সর্বেশ্বরা রাও এবং প্রাক্তন বিধায়ক সিবারিয়ান সোমার। বিশাখাপত্তনমের কাছে মন্ত্রায় রবিবার সকালে এই হামলা হয় বলে জানা গিয়েছে।
মাওবাদী হামলায় মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের আরাকুর বিধায়ক কিদারি সর্বেশ্বরা রাও এবং প্রাক্তন বিধায়ক সিবারিয়ান সোমার। বিশাখাপত্তনমের কাছে মন্ত্রায় রবিবার সকালে এই হামলা হয় বলে জানা গিয়েছে। এই হামলায় প্রায় ৫০ জন মাওবাদী অংশ নিয়েছিল বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, মাওবাদীরা কিদারিকে এর আগে একাধিকবার সতর্ক করেছিল। রবিবার তিনি যখন দুব্রাগুডা মণ্ডলায় লিপ্পিপুটু গ্রামে গিয়েছিলেন, তখন মাওবাদীরা হামলা চালায় বলে জানা গিয়েছে।

এসপি রাহুল দেব শর্মা জানিয়েছেন, মাওবাদীরা এই হামলার কথা স্বীকার করেছে।

কিদারি সর্বেশ্বরা রাও সম্প্রতি ওয়াইএসআর কংগ্রেস থেকে তেলেগু দেশম পার্টিতে যোগ দিয়েছিলেন। ২০১৪ তে তিনি প্রথমবার বিধায়ক হন এবং ভিসিপি কেন্দ্র থেকে জিতেছিলেন।












Click it and Unblock the Notifications