'শান্তিতে বাস করে হিন্দু-মুসলিম-শিখ', আরবের ত্বহার টুইটে 'ভূস্বর্গে'র স্তুতি
মুহুর্মুহু গুলির শব্দ যতই শোনা যাক না কেন, কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য আজও তাক লাগিয়ে দেয় গোটা বিশ্বকে। সেই কাশ্মীরে এসে চমকে গেলেন আরবের ইনফ্লুয়েন্সার।
জি ২০ বৈঠকের টুরিজম ওয়ার্কিং কমিটির মিটিং ছিল। সেই বৈঠর উপলক্ষ্যেই ভারতে এসেছেন আরবের ইনফ্লুয়েন্সার আমজাদ ত্বহা। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে কাশ্মীরের ছবি প্রকাশ করে বর্ণনা দিয়েছেন।

তিনি লিখেছেন , এটা সুইজারল্যান্ড নয়, অস্ট্রিয়াও নয়, এটা ভারত। কাশ্মীরে মানুষ কীভাবে শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছেন, সেই বর্ণনাও দিয়েছেন তিনি। জলবায়ু পরিবর্তনে কাশ্মীর বড় ভূমিকা নিতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।
২২ থেকে ২৪ মে পর্যন্ত কাশ্মীরে ওই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। আরবের ওই ব্যক্তি সেখানে যোগ দেওয়ার জন্যই এসেছেন কাশ্মীরে। তিনি টুইটারে লিখেছেন, এটা সুইজারল্যান্ড বা অস্ট্রিয়া নয়, এটা ভারত, যেখানে জি ২০ বৈঠক হবে। এই কাশ্মীরকে ভূস্বর্গ বলে উল্লেখ করা হয়। এখানে রয়েছে প্রাকৃতিক সম্পদ।
এই কাশ্মীর জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা নিতে পারে। এখানে মুসলিম, হিন্দু, শিখ, ক্রিশ্চান একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। বৈচিত্র্যকে নিয়েই তারা একসঙ্গে রয়েছে ও বিশ্বের উন্নয়নে অবদান রেখে চলেছে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই টুইট।

কাশ্মীরে ইতিমধ্যেই সেই বৈঠকের সব আয়োজন শেষ হয়েছে। বিভিন্ন দফতরে চলছে সেই কাজ। এর আগে গায়ক হানি সিং কাশ্মীরে জি ২০ সংক্রান্ত বৈঠক নিয়ে একটি পোস্ট করেছিলেন। বৈঠকের জন্য কাশ্মীরকে বেছে নেওয়ায় রীতিমতো খুশি তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, গোয়া বা অন্য কোনও জায়গায় বৈঠক হতে পারত। কিন্তু কাশ্মীরে হচ্ছে জেনে আমি খুব খুশি। আমি বর্তমানে আমেরিকায় আছি।
ভারত ও আমেরিকায় আমার সব ভক্তদের বলছি কাশ্মীরে যান ও জি ২০ বৈঠককে সমর্থন করেছেন। তিনি আরও জানিয়েছেন, স্বর্গের মতো সুন্দর কাশ্মীরে ছেলেবেলার অনেকটা সময় কাটিয়েছেন তিনি। খুব শীঘ্রই কাশ্মীরে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
This is not Switzerland or Austria; this is India, and this is Kashmir where the G20 will take place. It's called the "paradise on Earth," a place that has preserved the Earth and can be the solution for climate change. In Kashmir, we see Muslims, Hindus, Sikhs, and Christians… pic.twitter.com/YgBm4wyTJv
— Amjad Taha أمجد طه (@amjadt25) May 20, 2023
ইতিমধ্যেই কাশ্মীরের ডাল লেকে একটি মক ড্রিল হয়ে গিয়েছে। সিআরপিএফের ওয়াটার উইং ও কুইক অ্যাকশন টিম যৌথভাবে সেই ড্রিল করেছিল। জি ২০ বৈঠকের আগে নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ড্রিল করা হয়েছে। ২০২৩-এর ভারতের সভাপতিত্বে হবে জি ২০ বৈঠক।
সব সদস্য দেশগুলি ভারতে আসবে। ডিসেম্বরে মূল বৈঠকের আগে এই বৈঠকগুলি হচ্ছে। কাশ্মীরের মানুষ মনে করছে এই বৈঠকের পর সারা বিশ্ব থেকে আসা পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে কাশ্মীরে।












Click it and Unblock the Notifications