সামনেই গুজরাত নির্বাচন, পুলিশের হাতে ৭৫ লক্ষ টাকা সহ আটক কংগ্রেস কর্মী
সামনেই গুজরাত নির্বাচন, পুলিশের হাতে ৭৫ লক্ষ টাকা সহ আটক কংগ্রেস কর্মী
জেলা নির্বাচন অফিসের স্ট্যাটিক সারভিলেন্স দল প্রায় ৭৫ লক্ষ টাকা উদ্ধার করল একটি গাড়ি থেকে। গাড়িটি পাওয়া গিয়েছে মাহিধরপুরার অঞ্চলের জদাখাদি অঞ্চল থেকে। বুধবার রাতে ওই গাড়িটিকে ধরা হয়। ওতে তখন তিন জন ছিলেন। এরপর শুরু হয় পুলিশের তল্লাশি। এই তল্লাশির মধ্যেই একজন এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে, কিন্তু ঘটনা এখানে নয়। ঘটনা হল জানা গিয়েছে যারা ওই টাকা নিয়ে আসছিল তাঁরা কংগ্রেসের কর্মী। টাকা আসাছিল কোথায়? গুজরাতে, যেখানে আগামী পয়লা ডিসেম্বর বিধানসভা ভোট রয়েছে।

আগে থেকেই খবর ছিল
এসএসটি আচমকা সাফল্য পায়নি। তাদের কাছে আগে থেকেই ধারনা ছিল। সেরকম খবরই মিলেছিল। তাই গাড়ি আটকে তল্লাশি করা হয়েছিল। উদয় সিং গুরজর যিনি রাজস্থানের বাসিন্দা এবং রান্ডের অঞ্চলের ফইজ সৈয়দকে এসএসটি'র দল জিজ্ঞাসাবাদ করে এবং পরে তুলে দেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফিসের হাতে।

কী বলছে বিশেষ সূত্র?
সূত্রের মারফত জানা গিয়েছে যে গুরজার একজন কংগ্রেস কর্মী। সে রাজস্থানের বাসিন্দা। সেখানেই দলের হয়ে কাজ করে। সে রাজস্থানে দলের প্রচারে এসেছে। সে জানিয়েছে যে টাকার বিষয়ে সে কিছুই জানে না। সৈয়দ ছিল গাড়ির চালক। দুজনেই বলে যে ওই টাকা শ্রীরাম অঙ্গদিয়ার থেকে তাঁরা এনেছিল, কিন্তু কোথায় সেটা দেওয়া হবে তাঁরা টাকা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারেনি। পুলিশ বলেছে টাকা কথা থেকে নিয়ে এসে কোথায় যাচ্ছিল তার তথ্য আমাদের কাছে আছে।

কী জানা যাচ্ছে নির্বাচন অফিসের সূত্রে ?
নির্বাচন অফিসের সূত্রে জানা গিয়েছে যে, গাড়ির মধ্যে রাহুল গান্ধীর জনসভার পাস এবং কংগ্রেসের কিছু পামপ্লেট পাওয়া গিয়েছে গাড়ি থেকে। সেখান থেকে আরও কিছু পাওয়া গিয়েছে কি না তা নিয়ে তথ্য দিয়ে চায়নি পুলিশ। কংগ্রেস অবশ্য জানিয়েছে তাঁরা এই সম্বন্ধে কিছু জানে না। টাকার সঙ্গে তাদের কোনও যোগ নেই।

গুজরাতে ভোট
গুজরাতে ভোট রয়েছে আগামী পয়লা ডিসেম্বর। তার আগে রাজ্যে প্রচার চালাচ্ছে বিজেপি। কংগ্রেসও জোরসে প্রচার করছে, কিন্তু পাল্লা ভারী বিজেপির। বলা হচ্ছে যে এখানে যাই হউয়ে যাক জিতবে বিজেপিই। তাঁরাই এখানে ক্ষমতায় আসবে। ক্ষমতায় এলে এটা হবে সপ্তমবার। আর তেমন হলে তা এক বিরাট নজির হয়ে দাঁড়াবে। সেখান থেকে কীভাবে বিপক্ষ ঘুরে দাঁড়ায় সেটাই দেখার,












Click it and Unblock the Notifications