রবিশঙ্কর প্রসাদের টুইটার অ্যাকাউন্ট 'বন্ধ', পিছনে এআর রহমানের 'মা তুঝে সালাম'
কপিরাইট লঙ্ঘনের (violation of copyright) অভিযোগে ন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের (ravi shankar prasad) টুইটার (twitter) অ্যাকাউন্ট একঘন্টার জন্য লক করে দেওয়া হয়েছিল ২৫ জুন। মন্ত্রী বলেছিলেন, অত্যন্ত উদ্ভট
কপিরাইট লঙ্ঘনের (violation of copyright) অভিযোগে ন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের (ravi shankar prasad) টুইটার (twitter) অ্যাকাউন্ট একঘন্টার জন্য লক করে দেওয়া হয়েছিল ২৫ জুন। মন্ত্রী বলেছিলেন, অত্যন্ত উদ্ভট কিছু ঘটেছে। আমেরিকার ডিজিটাল মিনেলিয়াম কপিরাইট আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগের ভিত্তিতে টুইটার প্রায় একঘন্টা অ্যাকাউন্ট অ্যাক্সেস দেয়নি। পরে তারা সেই অনুমতি দেয় বলে জানিয়েছেন মন্ত্রী।

পিছনে রয়েছে এআর রহমানের সাউন্ড ট্র্যাক
যদিও লুমেন ডেটাবেসে প্রাপ্ত তথ্য থেকে দেখা যাচ্ছে সুরকার এআর রহমানের সাউন্ডট্র্যাকের কারণে তথ্যপ্রযুক্তি মন্ত্রী টুইটার অ্যাকাউন্টটি লক করা হয়েছিল। যা নিয়ে ভারত সরকার এবং টুইটারের মধ্যে দেশের তথ্যপ্রযুক্তি আইন নিয়ে ফের একবার বিরোধিতা তীব্র হয়েছে।

টুইটারকে হুঁশয়ারি
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, যদি টুইটার নিজেস্ব অ্যাজেন্ডা চালিয়ে যেতে চায় এবং নতুন সোশ্যাল মিডিয়া অন্তর্বর্তী আইন মেনে না চলে, তাহলে তাকে(টুইটার) আর কোনও অ্যাকাউন্টে অ্যাকসেস অ্যাকসেস না করার অনুমতি দেওয়া হবে না। রবিশঙ্কর প্রসাদ বলেছেন, টুইটারের পদক্ষেপ তথ্য প্রযুক্তি আইন ২০২১-এর ৪(৮)-এর পরিপন্থী। যেখানে টুইটাটর অ্যাকাউন্টে অ্যাকসেস না দেওয়ার আগে কোনও নোটিশ দেয়নি।

নির্বিচারে ব্যবস্থা নেয়নি টুইটার
অ্যাকাউন্টে অ্যাকসেস বন্ধ করার আছে কোনও নোটিশ না দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী সঠিক দাবি করলেও, লুমেন ডেটাবেস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী (ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত), টুইটারের পদক্ষেপ নির্বাচারে ছিল না। এর আগে ২০২১-এর ২৪ মে সোনি মিউজিক এন্টারটেইনমেন্টের তরফে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি এআর রহমানেক মা তুঝে সালাম-এর কপি রাইট ভঙ্গের অভিযোগ এনেছিল। তা আনা হয়েছিল আমেরিকার ডিজিট্যাল মিলেনিয়াম কপি অ্যাক্টের ওপরে ভিত্তি করে। ২৫ জুন টুইটার সেই অভিযোগ পায়, তারপরেই কেন্দ্রীয় মন্ত্রীর টুইটার অ্যাকাউন্টটি একঘন্টার জন্য লক করে দেওয়া হয়।

টুইটারের ব্যাখ্যা
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে টুইটারের বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, আমেরিকার ডিজিট্যাল মিলেনিয়াম কপি অ্যাক্টের ওপরে ভিত্তি করে কেন্দ্রীয় মন্ত্রী টুইটার অ্যাকাউন্টে অ্যাকসেস অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পাশাপাশি রেফারেন্স টুইটটিও আটকে দেওয়া হয়েছিল। কপিরাইটের অভিযোগের ভিত্তিতেই তা করা হয়েছিল বলেও বলা হয়েছে টুইটারের তরফে। তবে টুইটারের তরফে অনুরোধের বিস্তারিত কিছু দেওয়া হয়নি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications