বহাল থাকছে হাইকোর্টের রায়, নাতাশাদের জামিন আটকাতে গিয়ে শীর্ষ আদালতে মুখ পুড়ল দিল্লি পুলিশের

নাতাশাদের জামিন আটকাতে গিয়ে শীর্ষ আদালতে ধাক্কা দিল্লি পুলিশের

দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল দিল্লি পুলিশ। দিল্লি হিংসা মামলায় তিন সমাজকর্মীর জামিন মামলায় এবার সেখানেও বড়সড় ধাক্কা খেল অমিত শাহের পুলিশ। দুদিন আগেই ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া দিল্লি হিংসার ঘটনায় ধৃত 'পিঞ্জরা তোড়’-এর দুই সদস্য দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়ালে জামিন দেয় দিল্লি হাইকোর্ট। জামিনে মুক্ত হয় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইকবাল তানহাও।

বহাল থাকছে হাইকোর্টের রায়, নাতাশাদের জামিন আটকাতে গিয়ে শীর্ষ আদালতে মুখ পুড়ল দিল্লি পুলিশের

৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডেই তাদের প্রত্যেকের জামিন মঞ্জুর করা হয়। কিন্তু দিল্লি হাইকোর্টের রায়ে সন্তুষ্ট হয়নি দিল্লি পুলিশ। দিল্লি হাইকোর্টের রায়কে কার্যত চ্যালেঞ্জ করে তারা দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। কিন্তু সেখানেও পুড়ল মুখ। যদিও দিল্লি পুলিশের দাবি এই রায় আদপে পক্ষপাত দুষ্ট। সমস্ত দিক খতিয়ে না দেখে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তত্ত্বের উপর নির্ভর করেই রায় দিয়েছেন বিচারকরা।

প্রসঙ্গত উল্লেথ্য, ২০২০ সালের সেপ্টেম্বরেই দিল্লি হিংসা নিয়ে ১৭ হাজার ৫০০ পাতার চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ। যাদে অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রদ্রোহিতার মামলা আনে দিল্লি পুলিশ। ওই চার্জশিটেই ২৬০০ পাতাজুড়ে শুধু অভিযুক্তদেক অপরাধের বর্ণনা দেওয়া হয় বলেও জানা যায়। কিন্তু প্রায় এক বছর ধরে টানাপোড়েন শেষে দিল্লি পুলিশের দাবিতে সন্তুষ্ট হতে পারেনি দিল্ল হাইকোর্টের বিচারকরা।

যদিও দেশজোড়া আলোড়ন ও ঘটনার তাৎপর্যের কথা মাথায় রেখে তবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দিল্লি হাইকোর্টের রায়ের আইনী দিকগুলি যাচাই করতে সম্মত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই মামলাটি আগামী মাসে গ্রহণ করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে সিএএ- এনআরসি–র প্রতিবাদে আগুন জ্বলে ওঠে দিল্লিতে। মারা যান ৫০ জন। আহত হন প্রায় ২০০ জনেওর বেশি মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+