ফের 'বহিরাগতে'র ওপর হামলা কাশ্মীরে! এবার জঙ্গিদের গুলিতে মৃত পঞ্জাবের ব্যবসায়ী
ফের এক আপেল ব্যবসায়ীকে খুন করল জঙ্গিরা। পঞ্জাবের ওই ব্যবসায়ীকে এদিন জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে গুলি করে খুন করা হয়। গত তিন দিনে এই ধরনের হত্যার এটি তৃতীয় ঘটনা।
ফের এক আপেল ব্যবসায়ীকে খুন করল জঙ্গিরা। পঞ্জাবের ওই ব্যবসায়ীকে এদিন জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে গুলি করে খুন করা হয়। গত তিন দিনে এই ধরনের হত্যার এটি তৃতীয় ঘটনা। ব্যবসায়ীর সঙ্গে থাকা চিরঞ্জিত সিং, গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রথমে তাঁকে পুলওয়ামার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে শ্রীনগরের সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।

এআগে এদিন ছত্তিশগড়ের এক শ্রমিককে পুলওয়ামার গুলি করে খুন করা হয়। সূত্রের খবর অনুযায়ী, জঙ্গিরা টার্গিট করছে বাইরের রাজ্য থেকে আসা শ্রমিকদের। মূলত ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে জঙ্গিরা। পাশাপাশি ব্যবসাতেও বাধা তৈরি করতে চাইছে। ছত্তিশগড়ের বেসলির বাসিন্দা ওই শ্রমিকের নাম শেঠি কুমার সাগর। আরও দুজনের সঙ্গে হেঁটে যাওয়ার সময় জঙ্গিরা তাঁকে গুলি করে হত্যা করে। জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং।
সোমবার রাজস্থান থেকে ট্রাক নিয়ে যাওয়া এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। পুলিশ বলছে উপত্যকায় ফলের পরিবহণ বেড়ে যাওয়ায় জঙ্গিরা হতাশায় এই কাজ করছে।
৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার দিন থেকেই কড়া নিরাপত্তার আয়োজন রয়েছে রাজ্য জুড়ে। এর মধ্যে গত সপ্তাহে শ্রীনগরের লাল চকে বাজারে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তার দিন কয়েক আগে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গ্রেনের ছোঁড়ার ঘটনায় ১৪ জ আহত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications