সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ উবারের! যাত্রীদের ‘মাস্ক ভেরিফিকেশনের’ পথে অ্যাপ-ক্যাব সংস্থা
যাত্রীদের ‘মাস্ক ভেরিফিকেশনের’ পথে অ্যাপ-ক্যাব সংস্থা উবার
করোনাকালে মাস্ক সংক্রান্ত সচেতনতা বাড়াতে কড়া পদক্ষেপ নিতে দেখা গেল অ্যাপ ক্যাব সংস্থা উবারকে। সোমবার এই বিষয়ে সংস্থার তরফে একটি নতুন নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। যাতে স্পষ্টতই জানানো হয়েছে আগের যাত্রাকালে মাস্ক না পরার ক্ষেত্রে যে সমস্ত যাত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের পরবর্তী বুকিংয়ের সময় অবশ্যই মাস্ক পরিহিত সেলফি আপলোড করতে হবে। অন্যথায় কোনও ভাবেই করা যাবে না বুকিং।

দেশের একাধিক শহরে উবার ড্রাইভারদের তরফে এই সংক্রান্ত ভুরি ভুরি অভিযোগ পাওয়ার পড়েই এই কড়া সিদ্ধান্তের পথে বহুল প্রচারিত এই অ্যাপ ক্যাব সংস্থা। কলকাতা, মু্ম্বই, দিল্লি সহ দেশের সমস্ত বড় শহরের জন্যই নিয়ম লাঘু থাকবে বলেও উবারের তরফে জানানো হয়েছে। এদিকে চলতি বছরে শুরু করোনা প্রাদুর্ভাবের শুরুতে ড্রাইভারদের করোনা সচেতনতা বাড়াতে 'মাস্ক-ভেরিফিকেশন’ ফিচার নিয়ে আসে উবার।
ওই ফিচার মোতাবেক কোনও ট্রিপ শুরু আগে ড্রাইভারকে অবশ্যই একটি মাস্ক পরিহিত ছবি উবারের কাছে পাঠাতে হয়। তারপরেই শুরু করা যায় যাত্রা। গোটা দেশে করোনার বাড়বাড়ন্তের মাঝেই এবার যাত্রীদের মধ্যে করোনা সচেতনতা বাড়াতে খানিক কঠোর পদক্ষেপ নিতে দেখা গেল উবারকে। মে মাসে প্রথম এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হওয়ায়র পর এখনও পর্যন্ত উবাররের প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত ১.৭৪ কোটির বেশিবার মাস্ক ভেরিফিকেশন হয়েছে বলে উবারের তরফে জানানো হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications