কেজরিওয়াল ক্ষমা চান, নয়তো মানহানির মামলা করব : নীতিন গডকড়ি

নোটিশে বলা হয়েছে গডকড়ির বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে তা মিথ্যা ও মানহানিকর। বিজেপি নেতার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমন মন্তব্য করা হয়েছে।
নিজের মন্তব্যের জন্য কেজরিওয়ালকে তিনদিনের মধ্য়ে ক্ষমা চাইতে হবে দাবি গডকড়ির। যদিও গডকড়ির এই দাবির বিষয়ে এখনও মুখ খোলেননি কেজরিওয়াল বা দলের অন্য কোনও সদস্য।
উল্লেখ্যে, শুক্রবার আম আদমি পার্টির দলীয় কর্মসমিতির বৈঠকে দেশের দুর্নীতিগ্রস্ত নেতাদের একটি তালিকা পড়ে শোনান কেজরিওয়াল। যার মধ্যে নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী তো রয়েছেনই, আছেন নীতিন গডকড়ি, সুশীল সিন্দে, মায়াবতী, মুলায়, পি চিদাম্বরম-সহ দেশের প্রথম সারির নেতারা।












Click it and Unblock the Notifications