ক্ষমা চাইতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে, পাক জয়ে উদযাপনকারীদের পাশে দাঁড়িয়ে কাশ্মীরে মামলাকারীদের হুশিয়ারি
ক্ষমা চাইতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে, পাক জয়ে উদযাপনকারীদের পাশে দাঁড়িয়ে কাশ্মীরে মামলাকারীদের হুশিয়ারি
একদিকে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইতিমধ্যেই রাজস্থানে চাকরি হারিয়েছেন এক শিক্ষিকা। এবার পাকিস্তানের জয় কাশ্মীরের একদল যুবক উচ্ছ্বাস প্রকাশ করা নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়ে গিয়েছে। সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট (ইউএলএফ) রবিবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট দলের জয় উদযাপন করার জন্য শ্রীনগরে মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারীদের হুমকি দিয়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

ক্ষমা চাইতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে
ইউএলএফ স্পষ্টতই বলছে কারা যুবকদের বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন সেই সম্পর্কে তাদের কাছে বিশদ বিবরণই রয়েছে। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমতা চাইতে হবে বলেও জানিয়েছে এই উগ্রবাদী সংগঠনটি। অন্যথায় তাদের এর পরিণতি ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে ইউএলএফ তাদের বিবৃতিতে জানিয়েছে, "এই এফআইআরগুলির পিছনে কারা রয়েছে সে সম্পর্কে আমাদের সম্পূর্ণ ইনপুট রয়েছে। অ-স্থানীয় কর্মচারী এবং ছাত্রদের এই ধরনের কার্যকলাপে লিপ্ত না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছে।অন্যথায় এর পরিণতি ভুগতে হবে।"

আসল ঘটনার সূত্রপাত কোথায়
প্রসঙ্গত উল্লেখ্য, এই মাসের শুরুতে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে অভিবাসী শ্রমিকদের ওপর হামলার দায় স্বীকার করেছিল ইউএলএফ। তারপর থেকেই বারেবারে খবরের শিরোনামে আসতে থাকে তারা। এদিকে পাকিস্তান ম্যাচে ভারতের বিরুদ্ধে ১০ উইকেটের জয়ের পর উপত্যকার অনেক জায়গায়তেই উদযাপন শুরু হয়ে যায়। প্রকাশ্যেই পথে নেমে যায় অনেক পাক সমর্থক। উদযাপনের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। এমনকী বহু জায়গায় পটকাও ফাটানো হয়।

রাষ্ট্রদ্রোহিতার মামলা
এদিকে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয় উদযাপন করার জন্য জম্মু ও কাশ্মীর পুলিশ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ) এর অধীনে মেডিকেল ছাত্রদের বিরুদ্ধে দুটি মামলা নথিভুক্ত করেছে বলে জানা যায়। শ্রীনগরের করণ নগরের সরকারি মেডিকেল কলেজ এবং SKIMS সৌরার হোস্টেলে ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে খবর। আর তাতেই বাড়ছে থাতে চাপ। সাম্বা জেলা থেকেও ছয়জনকে আটকও করা হয়েছে। আর তাতেই যেন ক্ষোভে ফেটে পড়ছে ইউএলএফ।

কী বলছে জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন
এদিকে ছাত্রদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ক্রমেই বাড়ছে রাজনৈতিক চাপানৌতর। ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন মানবিক ভিত্তিতে ইউএপিএ চার্জ প্রত্যাহারের জন্য লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে অনুরোধ করেছে বলেও জানা যাচ্ছে। এদিকে, জম্মু ও কাশ্মীর বিজেপির প্রধান রবিন্দর রায়না আবার পাক উদযাপনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দিয়েছেন। এমনকী তাদের জেল যাত্রা যে অনিবার্য তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications