আইসিইউতে অসুস্থ মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চিকিৎসক
গান্ধীনগর, ৯ সেপ্টেম্বর : গুজরাতের গান্ধীনগরে এক মূমুর্ষ রোগীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল বেসরকারি হাসপাতালের এক চিকিৎসককে। মর্মান্তিক এই ঘটনা সমাজের নগ্ন রূপকে আরও একবার প্রকাশ্যে এনে দিল।
শনিবার এক মহিলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। মহিলার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হতে থাকায় তাঁকে আইসিইউ তে স্থানান্তরিত করা হয়। মহিলার অভিযোগ আইসিইউতেই তাকে ধর্ষণ করা হয়।

এই জঘন্য কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশ অভিযুক্ত চিকিৎসক এবং ওয়ার্ড বয়কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে মহিলার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং তিনি যে ধর্ষণের শিকার হয়েছেন তার প্রমানও পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রের আরও দাবি, মূমুর্ষ মহিলাকে ধর্ষণের আগে মাদক দ্রব্য খাওয়ানো হয় যাতে ওই মহিলা কিছু বুঝতে না পারেন। এই কাজে চিকিৎসককে সাহায্য করে ওই বেসরকারি হাসপাতালের ওয়ার্ড বয়। দুই অভিযুক্ত কে গ্রেফতারের পরে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications