বিজেপি-জোটে ভাঙন ধরাল কংগ্রেস, লোকসভার আগে রাহুল-প্রিয়াঙ্কার হাত শক্ত হল উত্তরপ্রদেশে
শেষ পর্যন্ত উত্তরপ্রদেশে মতপার্থক্য মিটিয়ে আপনা দলের সঙ্গে জোট করতে সমর্থ হয়েছিল বিজেপি। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাঙন ধরল আপনা দলে।
শেষ পর্যন্ত উত্তরপ্রদেশে মতপার্থক্য মিটিয়ে আপনা দলের সঙ্গে জোট করতে সমর্থ হয়েছিল বিজেপি। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাঙন ধরল আপনা দলে। আপনা দলের কৃষ্ণা প্যাটেল দলাদলিতে যোগ দিলেন কংগ্রেস জোটে। উত্তর প্রদেশের গোন্ডা ও পিলিভিত লোকসভা আসনের জন্য আপন দল কংগ্রেস জোটে সামিল হয়েছে।

একইসঙ্গে কৃষ্ণা প্যাটেলের জামাতা পঙ্কজ নিরঞ্জন সিং চাঁদেল কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি ইতিমধ্যেই কংগ্রেসের সদস্যপদও গ্রহণ করেছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপস্থিতিতে তিনি যোগদান করেন। এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে উত্তরপ্রদেশে লড়াইয়ের বার্তা দেন আপনা দলের কৃষ্ণা প্যাটেল।
#UPDATE Congress clarifies again: Apna Dal’s Krishna Patel faction has joined Congress alliance for the Lok Sabha seats of Gonda and Pilibhit in Uttar Pradesh. Pankaj Niranjan Singh Chandel, son-in-law of Krishna Patel, has taken membership of the Congress https://t.co/y3pActzLah
— ANI UP (@ANINewsUP) March 16, 2019
কংগ্রেস উত্তরপ্রদেশে সবকটি আসনে প্রার্থী দিয়েছে। সপা-বসপার সঙ্গে প্রাক নির্বাচনী কোনও জোট হয়নি। এই অবস্থায় উত্তরপ্রদেশে আপনা দলের সঙ্গে আসন সমঝোতা করে বিজেপি। গতবারও আপনা দলের সঙ্গে জোট করে বিজেপি ভোট যুদ্ধে সামিল হয়েছিল। আপনা দলকে ২টি আসন ছেড়েছিল বিজেপি। এবারও তার অন্যথা হল না।
Apna Dal’s Krishna Patel faction joins Congress alliance for 2 Lok Sabha seats- Basti and Gonda in Uttar Pradesh. Pankaj Niranjan Singh Chandel, son-in-law of Krishna Patel, has taken membership of the Congress pic.twitter.com/NGBoxzQaol
— ANI UP (@ANINewsUP) March 16, 2019
বিজেপি ও আপনা দলের এই সমঝোতাকে তুলে ধরে কংগ্রেসকে একহাত নিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি বলেন, কংগ্রেসের শেখা উচিত বিজেপির কাছে। কীভাবে ছোট দলকে সম্মান করতে হয়। এরপরই অবশ্য আপনা দলের একাংশকে সঙ্গে নিয়ে কংগ্রেস জবাব ফিরিয়ে দিল।












Click it and Unblock the Notifications