মোবাইল-আধার সংযুক্তি নিয়ে ভুল ব্যাখ্যা সরকারের! আর যা বলল সর্বোচ্চ আদালত

মোবাইল সিমের সঙ্গে আধার সংযুক্তি করণ বাধ্যতামূলক এমন নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আধার মামলার শুনানি চলাকালীন এমনটাই জানালেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

মোবাইল সিমের সঙ্গে আধার সংযুক্তি করণ বাধ্যতামূলক এমন নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আধার মামলার শুনানি চলাকালীন এমনটাই জানালেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বলা যেতে পারে বিচারপতি মোবাইলের সিমের সঙ্গে আধার সংযুক্তিকরণ নিয়ে আদালতের অবস্থান আরও স্পষ্ট করলেন। তিনি বলেছেন, ২০১৭-র ৬ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছিল তার ভুল ব্যাখ্যা করেছে কেন্দ্রীয় সরকার।

 মোবাইল-আধার সংযুক্তি নিয়ে ভুল ব্যাখ্যা সরকারের! আর যা বলল সর্বোচ্চ আদালত

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, লোকনীতি ফাউন্ডেশন মামলায়, সুপ্রিম কোর্ট কখনই সিমের সঙ্গে আধারের সংযুক্তিকরণের কথা বলেনি। কিন্তু ভারত সরকারের দেওয়া নির্দেশ নামায় তাই বলা হয়েছে। বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতিরা ছিলেন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি একে সিক্রি, বিচারপতি এএম খানউইলকার এবং বিচারপতি অশোকভূষণ।

উল্লেখযোগ্য ভাবে আধার কর্তৃপক্ষের তরফে সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদীও সর্বোচ্চ আদালতের সঙ্গে একমত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+