একবার আক্রান্ত হওয়ার পর কি আবারও ওমিক্রন সংক্রমণ সম্ভব! চাঞ্চল্য কর তথ্য প্রকাশ্যে আনলেন গবেষকরা
একবার আক্রান্ত হওয়ার পর কি আবারও ওমিক্রন সংক্রমণ সম্ভব! চাঞ্চল্য কর তথ্য প্রকাশ্যে আনলেন গবেষকরা
একবার সংক্রমণ ঘটলে যে আর হবে না তা নয়। একই ব্যক্তিকে দ্বিতীয়বার সংক্রমিত করার ক্ষমতা রাখে ওমিক্রন ভ্যারিয়েন্ট। এমনই দাবি করেছেন মহামারীবিশেষজ্ঞরা। গোটা বিশ্বে এখন দাপিয়ে বেরাচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। ডেল্টার চেয়ে কয়েকগু বেশি সংক্রমণ ঘটাতে পারে ওমিক্রন। কিন্তু তার ঘাতক ক্ষমতা ডেল্টার মত নয়। গবেষকরা আগে জানিয়েছিলেন বাতাসে দু-তিন মিনিটের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যায় ওমিক্রন ভ্যারিয়েন্ট। তাই তার সংক্রমণ দাবানলের মত ছড়িয়ে পড়লেও ঘাতক ক্ষমতা তেমন দেখা যাচ্ছে না।

দক্ষিণ আফ্রিকায় প্রথম মিলেিছল ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। সেটা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ভারতেও ঢুকে পড়েছে। তবে মৃত্যুর সংখ্যা নেই বললেই চলে। করোনার থার্ড ওয়েভে েখনও পর্যন্ত ৩ জন মারা গিয়েছেন ওমিক্রন সংক্রমণের কারণে। যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁদের অধিকাংশেরই মৃদু উপসর্গ। সর্দিকাশি-জ্বর। এর বেশি কোনও কিছু হচ্ছে না। খুব কম সংখ্যক ব্যক্তিকেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। তবে ওমিক্রনকে জব্দ করতে পারছে না কোনও ভ্যাকসিন। কাজেই করোনা টিকার দুটি ডোজ নেওয়া ব্যক্তিও অনায়াসেই ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ আক্রান্ত হচ্ছেন।
এরই মধ্যে আবার মহামারী গবেষকরা আশার কথা শুনিয়েছেন ওমিক্রন সংক্রমন থেকেই মহামারী পর্বের শেষের শুরু। অর্থাৎ ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমন আশির্বাদ হয়ে এসেছে। করোনা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছেন গবেষকরা। এদিকে আবার আরও একটি দাবি জানিয়েছেন মহামারী গবেষকরা। তাঁরা জানিয়েছেন একবার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে যে আর সংক্রমণ হবে না এমন কোনও কথা নেই। ফের সংক্রমণের সম্ভাবনা রয়েছে। একই ব্যক্তিকে দ্বিতীয়বার সংক্রমিত করতে পারে ওমিক্রন ভ্যারিয়েন্ট। কাজেইএকবার সংক্রমণ হয়েছে বলে যাঁরা নিশ্চিন্ত হচ্ছেন তাঁদের এই নিয়ে সতর্ক করেছেন মহামারী গবেষকরা।
যদিও ওমিক্রন সংক্রমণের ক্ষেত্রে আইসোলেশনের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। ১৪ দিনের পরিবর্তে ৫ দিন করে দেওয়া হয়েছে আইসোলেশনের সময়সীমা। বাড়িতেই বেশিরভাগ করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন। হাসপাতালে ভর্তির সংখ্যা দুই থেকে তিন শতাংশ। গবেষকরা বেলেছেন একবার করোনা আক্রান্ত হওয়ার পর যে অ্যান্টিবডি শরীরে তৈরি হয় সেটা সাধারণ ৭ থেকে ৯ মাস স্থায়ী হয়। কিন্তু ওমিক্রন সেই অ্যান্টিবডি কার্যকর হচ্ছে না। অল্প সময়ের মধ্যেই দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে একই ব্যক্তি। নিউজার্সির মেডিকেল স্কুলের গবেষকরা এমনই দাবি করেছেন।












Click it and Unblock the Notifications