উদ্বেগ, হতাশা, অনিদ্রা! কোভিড–১৯ সুস্থ রোগীদের এই মানসিক সমস্যাগুলি দেখা দিতে পারে
উদ্বেগ, হতাশা, অনিদ্রা! কোভিড–১৯ সুস্থ রোগীদের এই মানসিক সমস্যাগুলি দেখা দিতে পারে
করোনা ভাইরাস সংক্রমণ থেকে সেরে ওঠার পরও শারীরিক বহু সমস্যা দেখা দিচ্ছে রোগীদের। এর আগেও বহু চিকিৎসক–বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে আলোকপাত করেছিলেন। সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে, মনোবিদরা জানাচ্ছেন যে করোনা ভাইরাসে সুস্থ হয়ে ওঠা রোগীদের মানসিক অসুস্থতা দেখা দিচ্ছে। ২০ শতাংশ কোভিড–১৯ রোগী সুস্থ হয়ে ওঠার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন।

উদ্বেগ, হতাশা ও অনিদ্রা
সমীক্ষায় উঠে এসেছে যে কোভিড-১৯ রোগীদের মধ্যে উদ্বেগ, হতাশা ও অনিদ্রার মতো সাধারণ জিনিসগুলি বেশি দেখা যাচ্ছে। এছাড়াও গবেষকরা দেখেছেন যে রোগীদের মধ্যে স্মৃতিভ্রষ্ট হওয়ার উচ্চ ঝুঁকির লক্ষণও পরিলক্ষিত হচ্ছে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোরোগের অধ্যাপক পল হ্যারিসন বলেন, ‘কোভিড-১৯-এ সুস্থ হয়ে ওঠাদের মধ্যে মানসিক সমস্যা দেখা দিতে পারে এটা ভেবে মানুষ চিন্তিত এবং আমাদের গবেষণাও সেইদিকেই ইঙ্গিত করছে।'

নতুন চিকিৎসা বের করতে হবে
তিনি এও জানিয়েছেন যে বিশ্বের চিকিৎসক ও বিজ্ঞানীদের উচিত জরুরি ভিত্তিতে এর পেছনের কারণগুলি নিয়ে তদন্ত করা এবং কোভিড-১৯-এর পর মানসিক অসুস্থতার নতুন চিকিৎসা সনাক্ত করা। তিনি বলেন, ‘স্বাস্থ্য পরিষেবাগুলির পরবর্তী চিকিৎসার জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন, বিশেষকরে আমাদের গবেষণার ফলাফল যখন অবমূল্যায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাঁচজনের মধ্যে একজন মানসিক রোগের শিকার
ল্যানসেট জার্নালে প্রকাশিত এই সমীক্ষায় ব্যাখা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ কোটি ৯০ লক্ষ মানুষের মধ্যে ৬২ হাজারের বেশি কোভিড-১৯ রোগী। করোনা ভাইরাস পজিটিভ পাওয়ার তিনমাস পর, পাঁচজন কোভিড রোগীর মধ্যে একজন সুস্থ মানুষ উদ্বেগ, অবসাদ ও অনিদ্রার শিকার হয়েছেন। এটি একই সময়ে অন্যান্য রোগীদের দলের তুলনায় দ্বিগুণ ছিল। সমীক্ষায় এও ধরা পড়েছে যে যাঁরা সুস্থ তাঁদের তুলনায় কোভিড-১৯ রোগীদের মধ্যে ৬৫ শতাংশ বেশি মানসিক অসুস্থতা আগে থেকে রয়েছে।

করোনা ভাইরাস প্রভাব ফেলে মস্তিষ্ক ও মনে
গবেষকরা জানিয়েছেন, এই গবেষণায় প্রমাণিত যে কোভিড-১৯ মস্তিষ্ক ও মনে গভীরভাবে প্রভাব ফেলে এবং মানসিক অসুস্থতার ঝুঁকি বাড়িয়ে তোলে। লন্ডন কলেজ বিশ্ববিদ্যালয়ের এক মনোবিদ বলেন, ‘এটি সম্ভবত নির্দিষ্ট মহামারির সঙ্গে যুক্ত মানসিক চাপ ও অসুস্থতার শারীরিক প্রভাবগুলির কারণে ঘটতে পারে।'












Click it and Unblock the Notifications