Anurag Thakur: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সবক্ষেত্রে লুঠ হয়েছে, অভিষেককে পাল্টা নিশানা অনুরাগের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা আক্রমণ শানিয়েছেন কেন্দীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর। প্রায় একই সময়ে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেছেন বাংলায় মমতা সরকারের শাসনে সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছে। বাঁধ তৈরির নামে বালির বস্তা দেওয়া হয়েছে।
অনুরাগ ঠাকুর অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের ১০টি জেলা থেকে দুর্নীতির প্রমাণ পাওয়া গিেয়ছে। যে সব সরকারি কর্মীরা দুর্নীতিতে জড়িত তাঁদের বাঁচানোর চেষ্টা হচ্ছে। মালদাহ, দক্ষিণ ২৪ পরগনা, কালিম্পং, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার সহ প্রায় ১০টি জেলায় দুর্নীতি হয়েছে এমনই অভিযোগ করেছেন অনুরাগ ঠাকুর। ৩০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে দিল্লিতে মোদী সরকারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন বাংলার গরিব মানুষেক বঞ্চনার টাকা ফেরত নিয়েই যাব। গরিবের টাকা কেন মোদী সরকার দেবে না তা নিয়ে সওয়াল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে অনুরাগ ঠাকুর দাবি করেছেন বারবার বাংলার কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল কিন্তু কোনও রিপোর্ট পাওয়া যায়নি।
অনুরাগ ঠাকুর অভিযোগ করেছেন নারদ-সারদা তো বটেই মনরেগার টাকাও লুঠ হয়েছে বাংলা। যাঁরা দুর্নীতি করেছে তাঁদের আড়াল করার চেষ্টা করেছে মমতা সরকার এমন অভিযোগও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। রাস্তা, নদীবাঁধ তৈরির নামে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন অনুরাগ ঠাকুর।
এদিকে সকালে গিরিরাজ সিং সাংবাদিক বৈঠক করে একশো দিনের কাজের টাকার দুর্নীতির সিবিআই তদন্তের দাবি করেছেন। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় গিরিরাজ সিংয়ের গ্রেফতারি দাবি করেেছন। তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন দুর্নীতি হলে তার কোনও এফআইআর কেন করেনি বিজেপি। পুরোটাই বাংলার মানুষকে ঠকানোর চক্রান্ত বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications