দিল্লির আবগারি দুর্নীতির নেপথ্যে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, কটাক্ষ অনুরাগ ঠাকুরের
দিল্লি সরকারের আবগারি নীতি কেলেঙ্কারি নিয়ে বিজেপির আক্রমণ অব্যাহত রয়েছে। আবগারি দুর্নীতি নিয়ে এবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কেন্দ্রকে আক্রমণ করলেন। তিনি বলেন, আবগারি নীতি কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত দিল্লির উপমুখ্
দিল্লি সরকারের আবগারি নীতি কেলেঙ্কারি নিয়ে বিজেপির আক্রমণ অব্যাহত রয়েছে। আবগারি দুর্নীতি নিয়ে এবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কেন্দ্রকে আক্রমণ করলেন। তিনি বলেন, আবগারি নীতি কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া হতে পারেন।
তবে এই কেলেঙ্কারির মূল মাথা হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, মনীশ সিসোদিয়া যে রীতিমতো আতঙ্কিত তা শনিবারের সাংবাদিক সম্মেলনে বোঝা গিয়েছে। তিনি সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর পর্যন্ত দিতে পারেননি। তাঁর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। অনুরাগ ঠাকুর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিবাসীকে আবগারি কেলেঙ্কারির সমস্ত অভিযোগের উত্তর দেওয়ার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি মনীশ সিসোদিয়াকে কটাক্ষ করে বলেন, তিনি তাঁর নাম পরিবর্তন করে 'মানি এইচ এইচ' রাখতে পারেন। তিনি অভিযোগ করেছেন, মনীশ সিসোদিয়া সব সময় অর্থ উপার্জন করেন। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন না। এর আগে শুক্রবার অনুরাগ ঠাকুর কেজরিওয়ালকে রোহিঙ্গা ইস্যুতে আক্রমণ করেন। তিনি বলেন, দিল্লি সরকার বিনমূল্যে রোহিঙ্গা শরণার্থীদের জল, বিদ্যুৎ ও রেশন সরবরাহ করছেন। রোহিঙ্গারা ভারতে অবৈধ শরণার্থী। তাদের দিল্লি সরকার ফ্ল্যাট দেবেন বলেও অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

অসমের মুখ্যমন্ত্রীর কটাক্ষ
মনীশ সিসোদিয়া শনিবার সাংবাদিক সম্মেলনে বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী অরবিন্দ কেজরিওয়াল হতে চলেছেন। তাই তাঁকে থামাতে দিল্লি সরকারের ওপর একের পর এক মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এই প্রসঙ্গে মনীশ সিসোদিয়াকে কটাক্ষ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যদি সত্যি বিরোধীদের মুখ অরবিন্দ কেজরিওয়াল হন, তা আদতে বিজেপির জন্য ভালো। অনেকেই অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন না। সেক্ষেত্রে বিজেপি বড় ব্যবধানে লোকসভা নির্বাচনে জয় লাভ করবেন।

সাংবাদিক সম্মেলনে কী বলেছিলেন সিসোদিয়া
দিল্লির আবগারি দফতরের দুর্নীতির অভিযোগে মনীশ সিসোদিয়ার বাড়িতে শুক্রবার সিবিআই তল্লাশি চালায়। শনিবার সাংবাদিক সম্মেলন করে মনীশ সিসোদিয়া জানান, 'এটি কাকতালীয় ঘটনা নয়। কেজরিওয়ালকে থামানোর জন্যই এই অভিযান চালানো হয়েছে। বার বার দিল্লির স্বাস্থ্য ও শিক্ষা মডেল সামনে আসছে। সেই কারণেই দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রী এই লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। ষড়যন্ত্র করে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে জেলে পাঠিয়েছে। কয়েকদিনের মধ্যেই আমাকে জেলে ঢোকানো পরিকল্পনা বিজেপি সরকার নিয়েছে।' যে নীতিকে নিশানা করে দুর্নীতির অভিযোগ করা হয়েছে, তা দেশের মধ্যে সর্বোত্তম আবগারি নীতি বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, 'তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর যদি এই নীতির পরিবর্তন না করল, তাহলে প্রতি বছর আবগারি থেকে ১০,০০০ কোটি টাকা রাজস্ব পাওয়া যেত।'












Click it and Unblock the Notifications