হিমাঙ্কের নীচে থাকা ঠান্ডা আর বরফের নীচে অক্সিজেন ছাড়া ৩ দিন, কীভাবে বেঁচে ফিরলেন অনুরাগ

নিখোঁজ ছিলেন তিনি। টানা তিনদিন বরফের নীচে চাপা পড়ে ছিলেন অনুরাগ মালো। খাবার তো দূরঅস্ত অক্সিজেন পর্যন্ত ছিল না। তার পরেও কীভাবে বেঁচে ফিরলেন এই তরুণ অভিযাত্রী। এক আশ্চর্য ঘটনা বললে ভুল হবে না।

একে চমৎকার ছাড়া আর কিছু বলা যায় না। মাউন্ট অন্নপূর্ণা অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন অভিযাত্রী অনুরাগ মালো। তরুণ তুর্কি বয়স বেশি নয়। অভিযানের প্রশিক্ষণও ছিল তাঁর। এর আগে একাধিকবার পর্বত অভিযান করেছেন তিনি। তারপরে মাউন্ট অন্নপূর্ণায় অভিযান।

হিমালয়

কিন্তু মাঝপথেই ঘটে দুর্ঘটনা। সাত জনের টিম উঠছিলেন মাউন্ট অন্নপূর্ণায়। তাঁরাই প্রথম উদ্ধার করেন অনুরাগ মালোকে। বরফের খাঁজের মধ্যে পড়েছিলেন তিনি। সাই সাতজনের টিমে ছিলেন চারজন শেরপা এবং ২ জন বিদেশী। যেখান থেকে অনুরাগ মালোকে তাঁরা উদ্ধার করেছিলেন সেখানে আর কোনও জীবীত বস্তু ছিল না।

হিমালয়

টানা ২ দিন বরফের নীচে চাপা পড়ে ছিেলন অনুরাগ কোনও রকম অক্সিজেন ছাড়াই। ১৯ এপ্রিল ধস নেমেছিল পাহাড়ে। তার ২ দিন পর তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। যত সময় এগিয়েছে তত অনুরাগের বেঁচে থাকার আশা ছাড়তে শুরু করেছিলেন সকলে। অক্সিজেন ছাড়া টানা ২ দিন বরফের নিচে চাপা পড়ে থাকার পর শরীরে প্রাণ থাকা অসম্ভব ছাড়া আর কিছুই নয়।

মাউন্ট অন্নপূর্ণা থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় ভারতীয় অনুরাগ মালো। যদিও উদ্ধারকারীরা প্রথমে তাঁকে মৃত বলেই ভেবেছিল। কিন্তু হঠাৎই তার দেহে প্রাণের স্পন্দন পান তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁকে এয়ার লিফট করে নিয়ে আসা হয়
হাসপাতালে। সেখানে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।

অনুরাগ মালোর সঙ্গেই নিখোঁজ হয়েছিলেন আরেক ভারতীয় অভিযাত্রী বলজিৎ কউর। কিন্তু তাঁকে জীবীত অবস্থায় উদ্ধার করা হয়। ৩৬ ঘণ্টা অক্সিজেন ছাড়া পড়ে িছলেন তিনি। ততক্ষণে অ্যাকিউট মাউন্টেন সিকনেসে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি। কোনও মতে সিগনাল পাঠিয়ে নিজেকে উদ্ধার করেন িতনি। তাঁর সঙ্গে শেষবার েদখা হয়েছিল অনুরাগের।

বলজিৎ কউর জানিয়েছেন মাউন্ট অন্নপূর্ণায় উঠতে না পারায় হতাশ ছিলেন অনুরাগ। তাই নিজের মানসিক অবস্থার উপর নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি। এমনকী যাত্রা পথে সাবধানে পা ফেলার কথাও বলেছিলেন তিনি। ক্যাম্প ফোরে যাওয়ার সময় তাঁদের দুজনের শেষবার েদখা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+