মোদীর ফিটনেস ভিডিও দেখে গদগদ তাঁর 'চামচা', প্রধানমন্ত্রী পেলেন 'রকস্টার' খেতাব

প্রধানমন্ত্রী মোদীর ফিটনেস ভিডিও দেখে গদগদ তাঁর 'চামচা' অনুপম খের। তাঁকে বললেন, 'আপনি রকস্টার'।

মোদীর ফিটনেস ভিডিও দেখে আবেগে ভাসলেন প্রখ্যাত অভিনেতা অনুপম খের। বুধবার নরেন্দ্র মোদী তাঁর সকালের ব্যায়ামের একটি ভিডিয়ো পেস্ট করেন টুইটারে ভিডিও-টি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক জানিয়ে অনুপম প্রধানমন্ত্রীকে 'রকস্টার' আখ্যা দেন।

মোদীর ফিটনেস ভিডিয়ো দেখে গদগদ তাঁর চামচা

সপ্তাহ খানেক আগে টুইটারেই নিজের উিটনেস ওয়ার্কআউটের একটি ভিডিও পোস্ট করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফিটনেস চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। সেসময় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন বিরাটের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন এবং খুব তাড়াতাড়িই টুইটারে নিজের যোগ ব্যায়ামের ভিডিও পোস্ট করবেন।

বুধবার, সেকথা রেখে নিজের সকালের শারীরিক কসরতের ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। সঙ্গে লেখেন তিনি যোগাভ্যাসের সঙ্গে পাঁচ মৌলিক উপাদান পৃথ্বী, জল, অগ্নি, বায়ু, আকাশ-এর তৈরি একটি ট্র্যাকে হাঁটাহাঁটি করেন। সঙ্গে শ্বাস-প্রশ্বাসের অনুশীলনও করেন। এর সঙ্গেই তিনি বলেন, 'হাম ফিট তো ইন্ডিয়া ফিট', অর্থাৎ ভারতবাসী ফিট হলেই ভারত ও দেশ হিসেবে ফিট থাকবে।

এই পোস্ট দেখেই আবেগাপ্লুত হয়ে অনুপম খের লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! আপনি রকস্টার। সকালের শরীর চর্চার কী অনুপ্রেরণাদায়ক একটি ভিডিওই না আপনি দিয়েছেন। আমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ। জয় হো।'

অবশ্য অনুপম খের বরাবরই নরেন্দ্র মোদীতে মুগ্ধ। আর সেটা গোপন করারও চেষ্টা করেন না এই অভিজ্ঞ অভিনেতা। এর আগে তিনি নিজেকে মোদীর 'চামচা বলে উল্লেখ করেছিলেন।' অবশ্য প্রধানমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি নিজে কোনও শারীরিক কসরত করবেন কিনা সে সম্পর্কে কিছু বলেননি অনুপম।

প্রধানমন্ত্রী ভিডিও-টি পোস্ট করেই থামেননি। তিনিও বিরাটের মতো আরও কয়েকজনকে ফিটনেস চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তার মধ্যে প্রথম নামটাই কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর। অনেকে মজা করে বলছেন, হয়তো প্রধানমন্ত্রী বকলমে কম বিধায়ক নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া কুমারস্বামীর সরকারের ফিটনেসের প্রমাণই চেয়েছেন। এছাড়াও মোদীর ফিটনেস চ্যালেঞ্জের তালিকায় আছেন টিটি খেলোয়ার মনিকা বাত্রা ও সকল আইপিএস অফিসাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+