তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিনই মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অনুপম
সৌমিত্র খাঁয়ের পর সম্ভবত আজই বিজেপিতে যোগ দিতে দিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা।
যাবতীয় জল্পনা দূরে সরিয়ে রেখে, সৌমিত্র খাঁয়ের পর সম্ভবত আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমবল থেকে বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা। আজ নয়া দিল্লিতে বিজেপির হেড কোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে অনুপম হাজরা সহ আরও রাজ্য়ের সিপিএম ও কংগ্রেস থেকে একাধিক প্রার্থী বিজেপিতে যোগ দেন। এদিকে, আজই তৃণমূল লোকসভা ভোট প্রার্থী তালিকা ঘোষণা করেচছে। আর এমন এক দিনে বোলপুরের সাংসদের বিজেপিতে যোগ দান নিঃসন্দেহে একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠতে চলেছে।

এদিন অনুপম হাজরা ছাড়াও কংগ্রেস বিধায়ক দুলাল চন্দ্র, সিপিএম বিধায়ক খগেন মুর্মুরা যোগ দেন বিজেপিতে। মুকুল রায়ের হাত ধরে যে বিজেপিতে যোগ দিতে চলছেন অনুপম হাজরা, তা বহুদিন ধরেই রাজনৈতিক জল্পনায় উঠে এসেছিল। শোনা গিয়েছিল বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা সৌমিত্র খাঁয়ের পর এবার বিজেপিতে যোগ দেবেন অনুপম হাজরা।
Delhi: Trinamool Congress (TMC) MP Anupam Hazra joins BJP. pic.twitter.com/sKLiirkBBo
— ANI (@ANI) March 12, 2019
বোলপুরের সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার আগের দিনই তৃণমূলকে নিশানায় রেখে বোমা ফাটান বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয়। এছাড়াও বিজেপিতে যোগ দেওয়ার আগে 'নতুন শুরু' বার্তার মাধ্যমে কৈলাস বিজয়বর্গীরর সঙ্গে একটি ছবিও পোস্ট করেন অনুপম হাজরা। যা নিয়েও বিতর্ক কম হয়নি।












Click it and Unblock the Notifications